West Bengal Farmer ID Card অনলাইনে আবেদন করুন বাড়িতে বসেই

পশ্চিমবঙ্গ ফার্মার আইডি কার্ড অনলাইন আবেদনের গাইড
মোবাইল দিয়ে ফার্মার আইডি কার্ডের অনলাইন আবেদনের সম্পূর্ণ নিয়ম

পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য সুখবর! এখন আর পঞ্চায়েত, বিডিও অফিসে বা CSC সেন্টারে লাইন দিয়ে দাঁড়িয়ে ফার্মার আইডি কার্ড বানানোর দরকার নেই। আপনার হাতের মোবাইল দিয়েই ঘরে বসে মাত্র ২০-২৫ মিনিটে ফার্মার আইডি কার্ডের জন্য অনলাইন আবেদন করতে পারবেন। এটি একটি সম্পূর্ণ বিনামূল্যের পরিষেবা, যেখানে কোনো সরকারি বা বেসরকারি ফি লাগে না।

এই আইডি কার্ডটি ছাড়া ভবিষ্যতে সরকারি কৃষি সুবিধা পাওয়া কঠিন হতে পারে। তাই আর দেরি না করে যত দ্রুত সম্ভব আবেদন করে ফেলুন। এই পোষ্টটি পুরাটা পড়লে আপনি নিজেই আবেদন করতে পারবেন।

Farmer ID Card আবেদনের আগে যা যা প্রস্তুত রাখবেন

আবেদনের সময় সব তথ্য হাতের কাছে না থাকলে মাঝপথে আটকে যাবেন। তাই আগে থেকে নিচের তথ্য গুলো প্রস্তুত রাখুন:

  • নিজের আধার কার্ড নম্বর।
  • আধারের সাথে যুক্ত সচল মোবাইল নম্বর (এখানেই OTP আসবে)।
  • জমির মৌজার নাম ও দাগ নম্বর (বাটা থাকলে সেটিও)।
  • নিজের রেশন কার্ড নম্বর, ফ্যামিলি রেশন কার্ড নম্বর।
  • বাংলায় নিজের ও বাবার নাম এবং ঠিকানা লেখার জন্য আগে থেকে একটি খাতায় লিখে রাখুন।
একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন: পোর্টালের সেশন সময় মাত্র ১৫ মিনিট। তাই সব তথ্য হাতের কাছে রেখে শুরু করুন, নাহলে মাঝপথে সেশন টাইমআউট হয়ে গেলে আবার প্রথম থেকে শুরু করতে হবে।

Farmer ID Card অনলাইনে আবেদন প্রক্রিয়া

প্রথমে West Bengal Farmer Registery ওয়েবসাইটে প্রবেশ করুন। Farmer ID Card Apply করার জন্য একটি অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। অ্যাকাউন্ট না থাকলে, আপনি আবেদন করতে পারবেন না। অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন, তা জানতে ফার্মার আইডি অ্যাকাউন্ট তৈরির পোস্টটি পড়ুন।

১: মোবাইল নম্বর পরিবর্তন এবং Email ID যোগ করা।

লগইন করার পর ড্যাশবোর্ডে আপনার আধারের KYC তথ্য দেখতে পাবেন। নিচে 'Register as Farmer' বাটনে ক্লিক করুন।

ফার্মার আইডি অনলাইন আবেদন Register as Farmer বাটন

একটি পপ-আপ আসবে: "Do you want to change your registered mobile number?"

  1. বদলাতে না চাইলে 'No' চাপুন।
  2. বদলাতে চাইলে 'Yes' চাপুন।
  3. আর যদি ইমেইল আইডি থাকে তাহলে Email Address বক্সে আইডি দিয়ে OTP দিয়ে ভেরিফাই করে নিন। (তবে এটি দিতেও পারেন আবার নাও পারেন)

2: ফার্মারের তথ্য পূরণ

এখানে আধারের তথ্য নিজে থেকেই ফর্মে চলে আসবে। আপনাকে শুধু মাত্র নিচের কয়টি কাজ করতে হবে।

ফার্মার আইডি আবেদনে আবেদনকারীর তথ্য দিন
  • 'Farmer Name in Local Language' ঘরে নিজের নাম বাংলায় লিখুন।
  • 'Caste Category' থেকে জাতি সিলেক্ট করুন। যেমন General, OBC, SC, ST ইত্যাদি। আপনার যে ক্যাটাগরি হবে সেটা সিলেক্ট করুন।
  • 'Identifier Name in Local Language' ঘরে বাবার নাম বাংলায় লিখুন।

এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো - ইংরেজি ও বাংলা নামের পাশে Name Match Score দেখা যায়। বানান যত মিলবে, স্কোর তত ভালো হবে। নামের বানান ভুল থাকলে পরবর্তীতে সমস্যা হতে পারে, তাই বানান ঠিকভাবে মিলিয়ে নিন।

৩: ছবি ও ঠিকানা যাচাই করুন

'Farmer Photograph' হিসেবে আধারের ছবিটিই অটোমেটিক চলে আসবে (এটি আপনি পরিবর্তন করতে পারবেন না)। এখানেও 'Residential Details' এ আধারের ঠিকানা অটোমেটিক আসবে। শুধুমাত্র 'Address in Local Language' ঘরে আপনার ঠিকানা বাংলায় লিখুন। যদি আধার কার্ডের ঠিকানায় ভুল থাকে তাহলে 'Insert latest residential details' বক্সে টিক দিয়ে সঠিক জেলা, থানা, গ্রাম ও পিন কোড দিন।

আপনার ঠিকানা বাংলায় লিখুন এবং ঠিকানায় ভুল থাকলে বদলানোর উপায়

৪: জমির মালিকানার ধরন সিলেক্ট

'Land Ownership Details' অংশের 'Farmer Type' বক্স থেকে Owner সিলেক্ট করুন। Occupation Details এ "Agriculture" ও "Land owning Farmer" আগে থেকেই টিক দেওয়া থাকবে (এখানে কিছু করতে হবে না)।

৫: জমির তথ্য যোগ করা (সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ)

এটিই Farmer ID Card Apply এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। তাই এই অংশটি খুব সাবধানে পূরণ করুন।

ফার্মার আইডিতে দাগ নম্বর দিয়ে জমির তথ্য যোগ করা
  • প্রথমে 'Fetch Land Details' বাটনে ক্লিক করুন।
  • জমিটি কোন District, Sub District/Taluka ও Village (মৌজা) এর মধ্যে পড়ে তা বেছে নিন।
  • 'Survey Number' ঘরে জমির দাগ নম্বর দিন।
  • যদি দাগে বাটা নম্বর থাকলে 'Sub Survey Number' ঘরে বাটার অংশ দিন, না থাকলে ফাঁকা রাখুন।
  • দাগ নম্বর দেওয়ার সাথে সাথে 'Select Owner and Identifier Name' নামে বক্স খুলবে। এই ড্রপডাউন থেকে নিজের নাম বেছে নিন (ওই দাগ যত মালিকের অংশ থাকবে সবার নাম এখানে আসবে)। তারপর সাবমিট বাটনে ক্লিক করুন।
  • তারপর একটি তালিকা দেখাবে, এই তালিকার ঘরে টিক দিয়ে নিচে Submit ক্লিক করুন।
  • তালিকায় আপনার নাম না থাকলে "If your name is not in the owners list, click here" বাটনটি ব্যবহার করে নির্দেশনা অনুসরন করুন।

একই মৌজায় বা অন্য মৌজায় একাধিক দাগে জমি থাকলে 'Fetch Land Details' বাটনে আবার ক্লিক নতুন দাগ নম্বর যোগ করুন। এই ভাবে প্রতিটি দাগের জন্য আলাদা আলাদা করে একই নিয়মে তথ্য যোগ করুন।

৬: সমস্ত জমির দাগ নম্বর যাচাই

সব দাগ নম্বর যোগ করা হলে 'Verify All Land' বাটনে ক্লিক করুন। তারপর জমির তালিকায় টিক চিহ্ন আসবে। নিচে আপনার জমির মোট পরিমাণ (হেক্টর ও একর) এবং Farmer Category দেখা যাবে। উদাহরণস্বরূপ, এক হেক্টরের কম জমি হলে 'Marginal Farmer' লেখা আসবে।

ফার্মার আইডি জমির তালিকা ও Marginal Farmer ক্যাটাগরি

৭: রেশন কার্ডের তথ্য পূরুন

নিচে 'Social Registry Details' অংশে আপনার রেশন কার্ডের তথ্য দিতে হবে।

ফার্মার আইডি রেশন কার্ড নম্বর ও সম্মতি সম্মতি দিন
  • 'Social Registry Linkage Type' অপশন থেকে PDS/Ration Card সিলেক্ট করুন।
  • তারপর 'PDS/Ration Card Number' ঘরে আপনার রেশন কার্ড নম্বরটি দিন।
  • 'Family Member Resident ID' ঘরে আপনার পরিবারের রেসিডেন্ট কার্ড নম্বরটি দিন। এটি ঐচ্ছিক, না দিলেও চলবে।
  • 'Department Approval' তে "Revenue" আগে থেকেই সিলেক্ট করা থাকবে, কিছু করতে হবে না।
  • শেষে 'Farmer Consent' বক্সে টিক দিন।

৮. আধার OTP ভেরিফিকেশন

সম্মতি বক্সের নিচে 'Update' লিংকে ক্লিক করুন। এবার 'Verify Aadhaar Number' নামের একটি পপ-আপ আসবে। আধারের সঙ্গে লিংক করা মোবাইলে ৬ সংখ্যার OTP যাবে। সেটি এই ঘরে বসিয়ে Verify করুন।

ফার্মার আইডি আবেদনে আধার OTP ভেরিফিকেশন

৯ : E-Sign ভেরিফিকেশন

OTP ভেরিফাই করা হলে নিচের Save বাটনে ক্লিক করুন। তারপর 'Farmer Consent e-Sign' নামে একটি পপ-আপ আসবে। সেখান থেকে Proceed to E-Sign বাটনে ক্লিক করুন।

ফার্মার আইডি Proceed to E-Sign পপ-আপ

১০ : E-Sign সম্পূর্ণ করা

এবার স্ক্রিনে একটি Protean নামের একটি পেজে আসবে (এটি সরকারি e-Sign পরিষেবা)। এটি সম্পূর্ণ করার জন্য নিচের ধাপ গুলো অনুসরণ করুন।

ফার্মার আইডি আবেদনের সময় e-Sign-এ আধার নম্বর ও OTP দিয়ে ভেরিফাই করুন
  • বামদিকে থাকা 'Select Language' বক্স থেকে ভাষা বেছে নিন।
  • তার নিচে সম্মতির বক্সে টিক দিন।
  • 'VID/Aadhaar' ঘরে আপনার আধার নম্বরটি বসান।
  • Send OTP বাটন চাপুন।
  • তারপর মোবাইলে আসা OTP টি নির্দিষ্ট বক্সে বসিয়ে Verify করুন।

১১: আবেদন সম্পূর্ণ ও PDF ডাউনলোড

e-Sign সফল হলে "Consent Saved Successfully" নামে একটি মেসেজ দেখতে পাবেন এবং একটি অস্থায়ী 'Farmer Enrollment ID' পাবেন। তার নিচেই Download PDF বাটনে ক্লিক করে আপনার ফার্মার রেজিস্ট্রেশন ফর্মটি ডাউনলোড করে নিন।

ফার্মার আইডি আবেদনের সফল বার্তা ও Download PDF বাটন

Farmer ID Card Apply করার পর কি করবেন?

অনেকেই ভাবেন ফার্মার আইডির আবেদন জমা দিলেই কার্ড হাতে চলে আসবে। আসলে তা নয়। আবেদনের পর রাজস্ব (Revenue) বিভাগ আপনার দেওয়া তথ্য ও জমির তথ্য যাচাই করবে। যাচাই শেষে আবেদন অনুমোদিত (Approved) বা বাতিল (Rejected) হতে পারে। তাই ফর্ম জমা ২৪ ঘন্টা পর নিয়মিত স্ট্যাটাস চেক করুন।
স্ট্যাটাসকী হয়কী করবেন
Pendingরাজস্ব বিভাগ আপনার জমি ও আবেদনের তথ্য যাচাই করে। এই সময় স্ট্যাটাসে "Pending" দেখায়।অপেক্ষা করুন এবং মাঝে মাঝে Check Enrollment Status অপশনে ক্লিক করে স্ট্যাটাস দেখুন।
Approvedআবেদন অনুমোদিত হলে স্ট্যাটাসে "Approved" ও অনুমোদনের তারিখ দেখায়। ফার্মার আইডি তৈরি হয়।ফার্মার আইডি নম্বর নোট করে রাখুন। প্রয়োজনে পোর্টালে লগইন করে নিজের তথ্য দেখুন। তারপর Farmer ID Card ডাউনলোড করুন।
Rejectedআবেদন বাতিল হলে স্ট্যাটাসে "Rejected", বাতিলের তারিখ ও কারণ দেখানো হয়।বাতিলের কারণ কি তা পড়ুন। নাম, দাগ নম্বর বা জমির তথ্যে ভুল থাকলে তা সংশোধন করে আবার আবেদন করুন। প্রয়োজনে পঞ্চায়েত বা বিডিও অফিসের সংশ্লিষ্ট কৃষি কল্যাণ বিভাগে যোগাযোগ করুন।

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

প্রশ্ন: অনুমোদিত ফার্মার আইডি কীভাবে পাবেন?

উত্তর: সব তথ্য, বিশেষ করে জমির দাগ ও নাম, ঠিকভাবে দিয়ে আবেদন জমা দিন। এরপর রাজস্ব বিভাগ যাচাই করে অনুমোদন দিলে ফার্মার আইডি পাবেন। তাই আবেদন জমা দেওয়ার ২৪ ঘণ্টা পর নিয়মিত স্ট্যাটাস চেক করুন।

প্রশ্ন: ফার্মার আইডি কার্ডের ব্যবহার কী?

উত্তর: ফার্মার আইডি কার্ড কৃষকদের একটি ডিজিটাল পরিচয়পত্র। এতে নিজের তথ্য ও জমির বিবরণ এক জায়গায় থাকে। এই কার্ডের মাধ্যমে পিএম-কিষাণসহ বিভিন্ন সরকারি কৃষি প্রকল্পের সুবিধা, সার-বীজ ও যন্ত্রপাতিতে ভর্তুকি এবং কৃষিঋণের আবেদন করতে সুবিধা হতে পারে। এছাড়া আধার ও জমির রেকর্ড একসঙ্গে যুক্ত থাকায় সরকারি দপ্তরে কৃষকের পরিচয় যাচাই করা সহজ হয়।

প্রশ্ন: কিষান কার্ড আর ফার্মার আইডি কার্ড কি একই?

উত্তর: না, দুটো এক জিনিস নয়। কিষান ক্রেডিট কার্ড (KCC) হলো ব্যাংক থেকে কৃষিঋণ পাওয়ার সুবিধা। এটি দিয়ে চাষের খরচের জন্য ঋণ নেওয়া যায়। অন্যদিকে, ফার্মার আইডি হলো কৃষকের ডিজিটাল পরিচয়পত্র, যাতে কৃষক ও তাঁর জমির তথ্য নথিভুক্ত থাকে। সহজ কথায়, একটি কৃষিঋণের জন্য ব্যবহৃত হয়, অন্যটি কৃষকের পরিচয় প্রমাণ করতে সাহায্য করে।

প্রশ্ন: ফার্মার আইডি কার্ড কি বাধ্যতামূলক?

উত্তর: সব কৃষকের জন্য সব ক্ষেত্রে বাধ্যতামূলক নয়। তবে নির্দিষ্ট সরকারি প্রকল্পের সুবিধা পেতে এটি প্রয়োজন হতে পারে। পিএম-কিষাণ, ফসল বিমা এবং অন্যান্য কৃষি প্রকল্পে ফার্মার আইডির প্রয়োজনীয়তা প্রকল্পের নিয়ম অনুযায়ী আলাদা হতে পারে। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট সরকারি নির্দেশিকা দেখে নিন।

প্রশ্ন: ফার্মার আইডি কার্ড পেতে কত দিন লাগে?

উত্তর: ফার্মার আইডি কার্ড পেতে কত দিন সময় লাগবে, তা জমির তথ্য ও নথিপত্র যাচাইয়ের ওপর নির্ভর করে। সব ডকুমেন্টস ঠিক থাকলে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে অনুমোদন পাওয়া যেতে পারে। তবে কোনো তথ্য ভুল থাকলে বা যাচাইয়ে দেরি হলে বেশি সময় লাগতে পারে। তাই আবেদন জমা দেওয়ার পর নিয়মিত পোর্টালে গিয়ে স্ট্যাটাস চেক করুন।

প্রশ্ন: ফার্মার আইডি আবেদনের জন্য কী কী ডকুমেন্টস লাগে?

উত্তর: ফার্মার আইডি কার্ড আবেদনের জন্য আধার কার্ড, আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বর, জমির মৌজার নাম, দাগ নম্বর এবং রেশন কার্ড নম্বর প্রয়োজন হতে পারে। আধার যাচাইয়ের জন্য মোবাইলে ওটিপি আসতে পারে। আবেদন করার আগে সরকারি অফিসিয়াল পোর্টালে প্রয়োজনীয় তথ্য ও নথির তালিকা দেখে নিন।

শেষ কথা

ধাপগুলো ঠিকভাবে অনুসরণ করলে আপনি নিজের মোবাইল থেকেই ফার্মার আইডি কার্ডের আবেদন সম্পূর্ণ ভাবে করতে পারবেন। আবেদনের শেষে পাওয়া Farmer Enrollment ID ও PDF যত্ন সহকারে রেখে দিন। পোস্টটি আপনার কাজে লাগলে অন্য কৃষক ভাইদের সঙ্গে শেয়ার করুন। যাতে কোনো ঝামেলা ছাড়া তারাও নিজেরা নিজের মোবাইল থেকে আবেদন করতে পারে। এই পোষ্টটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন।

Digital Bhumi
Seikh

জমি-জমা, ভূমি রেকর্ড, সরকারি প্রকল্প ও নাগরিক পরিষেবা নিয়ে তথ্যভিত্তিক কনটেন্ট তৈরি করি। সরকারি ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য যাচাই করে সহজ ভাষায় তুলে ধরাই আমার লক্ষ্য, যাতে সাধারণ মানুষ বিভিন্ন সরকারি পরিষেবা ও আবেদন প্রক্রিয়া সহজে বুঝতে পারেন।

Previous Post
No Comment
Add Comment
comment url