About Us
Digital Bhumi (digitalbhumi.in) একটি তথ্যমূলক বাংলা ব্লগ। এখানে পশ্চিমবঙ্গের জমি-জায়গা সংক্রান্ত সব ধরনের গাইড, জমি মাপার ওয়েব টুল, ফি ক্যালকুলেটর এবং বিভিন্ন সরকারি স্কিম ও প্রকল্পের তথ্য সহজ বাংলায় পাওয়া যায়।
বিশেষ দ্রষ্টব্য: Digital Bhumi কোনো সরকারি ওয়েবসাইট নয়। এটি পশ্চিমবঙ্গ সরকার বা কোনো সরকারি দপ্তরের সঙ্গে যুক্ত নয়। সরকারি কাজের জন্য অবশ্যই সংশ্লিষ্ট দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করবেন। জমির কাজের জন্য ব্যবহার করুন banglarbhumi.gov.in এবং wb.registration.gov.in।
আমরা কী দিই?
জমি সংক্রান্ত গাইড: বাংলারভূমি পোর্টালে সাইন আপ ও লগইন, মিউটেশন, কনভার্সন, ওয়ারিশ আবেদন, অনলাইন খাজনা জমা, খতিয়ান ও দাগ নম্বরে জমির তথ্য খোঁজা এবং আবেদনের স্ট্যাটাস চেক, সবকিছু ধাপে ধাপে লেখা হয়।
জমি মাপার ওয়েব টুল: শতক, কাঠা, বিঘা, একরসহ বিভিন্ন একক বদলে হিসাব করার জন্য আমাদের নিজস্ব টুল আছে।
ফি ক্যালকুলেটর: জমির কাজে কত ফি লাগতে পারে, তার একটা আনুমানিক হিসাব পেতে ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন। চূড়ান্ত ফি সবসময় অফিসিয়াল পোর্টাল বা সংশ্লিষ্ট অফিস থেকে মিলিয়ে নেবেন।
সরকারি স্কিম ও প্রকল্প: পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি প্রকল্প কারা পাবেন, কী কাগজ লাগে এবং কীভাবে আবেদন করতে হয়, তা সহজ ভাষায় জানানো হয়।
আমাদের তথ্য কোথা থেকে আসে?
আমরা অফিসিয়াল পোর্টাল, সরকারি নোটিস এবং নিজেদের ব্যবহারের অভিজ্ঞতা থেকে লিখি। সরকারি নিয়ম মাঝে মাঝে বদলায়, তাই পোস্টে সর্বশেষ আপডেটের তারিখ দেওয়া থাকে। কোনো তথ্য পুরোনো মনে হলে আমাদের জানান, আমরা যাচাই করে ঠিক করে দেব।
আমাদের লক্ষ্য
সাধারণ মানুষ যেন নিজের মোবাইল বা কম্পিউটার থেকেই প্রয়োজনীয় তথ্য পান এবং নিজের কাজ নিজে বুঝে করতে পারেন, সেটাই আমাদের লক্ষ্য।
আমাদের টিম
আমি Ali Ahmed, Digital Bhumi-এর লেখক। আমরা দুজনের একটা ছোট টিম এই ব্লগ চালাই। জুন ২০২৬ থেকে আমি এখানে জমি ও সরকারি পরিষেবা নিয়ে লিখছি। এর আগে অন্য ওয়েবসাইটেও এই ধরনের বিষয়ে লিখেছি। পাঠকের প্রশ্ন আর অভিজ্ঞতা থেকে শেখার চেষ্টা করি, যাতে প্রতিটি গাইড আরও সহজ হয়।
যোগাযোগ
প্রশ্ন, মতামত বা কোনো ভুল ধরিয়ে দিতে চাইলে Contact পেজ ব্যবহার করুন অথবা আমাদের মেইল করুন।