Warish Certificate Online Apply 2026 - পশ্চিমবঙ্গে ওয়ারিশ সার্টিফিকেট আবেদন করার সম্পূর্ণ গাইড
![]() |
| Banglarbhumi পোর্টালে Warish সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করার সম্পূর্ণ গাইড |
জমির মালিক মারা গেলে তাঁর ওয়ারিশদের নাম সরকারি রেকর্ডে তোলা জরুরি। পশ্চিমবঙ্গে এই কাজটা এখন Banglarbhumi পোর্টালে অনলাইনেই করা যায়। Warish certificate আবেদন করতে কোথায় যেতে হবে, ফর্মে কী কী তথ্য দিতে হবে, কোন কোন ডকুমেন্ট লাগবে এবং আবেদন করার পর স্ট্যাটাস কীভাবে দেখবেন, সবকিছু সহজভাবে ধাপে ধাপে দেখানো হলো।
কোথা থেকে Warish Certificate এর জন্য আবেদন করবেন?
প্রথমে কম্পিউটার বা মোবাইলের ব্রাউজার থেকে পশ্চিমবঙ্গ সরকারের জমি সংক্রান্ত সরকারি পোর্টাল Banglarbhumi খুলুন। এরপর হোমপেজ থেকে Citizen Services অপশনে যান। সেখানে Online Application নামে একটি সেকশন পাবেন। এই সেকশনের মধ্যে বিভিন্ন ধরনের আবেদন করার অপশন রয়েছে। সেখান থেকে Warish Application-এ ক্লিক করুন।
![]() |
| Citizen Services → Online Application → Warish Application এ ক্লিক করুন |
মনে রাখবেন: Warish Application ফর্ম পূরণ করার আগে পোর্টালে Sign In বাটনে ক্লিক করে লগইন করতে হবে। যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে Sign Up বাটনে ক্লিক করে একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে।
Warish certificate আবেদনের জন্য কী কী ডকুমেন্ট লাগবে?
- Death Certificate / Proof of Death — PDF, সর্বোচ্চ 2 MB
- Legal Heir Document — আগে কোনও কর্তৃপক্ষ থেকে ইস্যু করা, PDF, সর্বোচ্চ 2 MB
- প্রতিটি ওয়ারিশের Photo ID (Adhar card/ Voter Id Card/Passport/Driving licence)
- আবেদনকারীর Aadhaar/ব্যাংকের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বর — OTP verification-এর জন্য
ডকুমেন্ট আপলোড করার আগে PDF-এর সাইজ 2 MB-এর মধ্যে আছে কি না দেখে নিন। এতে ফর্ম পূরণের সময় ডুকুমেন্টস আপলোডিং সমস্যা এড়ানো যায়।
ধাপ ১: Warish Application ফর্মের প্রথম অংশ
Banglarbhumi পোর্টালে লগইন করে Warish Application পেজে গেলে প্রথমে দেখবেন:
- Code Wise / Name Wise: এই দুটোর মধ্যে যেকোনো একটা বেছে নিতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে Name Wise ব্যবহার করা হয়।
- District: ড্রপডাউন থেকে জেলা বেছে নিন।
- Block: জেলা সিলেক্ট করার পর সংশ্লিষ্ট ব্লক বেছে নিন।
- Mouza: ব্লক সিলেক্ট করার পর মৌজা বেছে নিন।
- Khatian No: যে খতিয়ানের জমি নিয়ে ওয়ারিশ আবেদন করছেন, তার খতিয়ান নম্বর দিন। অর্থাৎ মৃত ব্যক্তির নামে রেজিস্ট্রিকৃত থাকা খতিয়ান নম্বর।
- Reference Number: এটি ফাঁকা রেখে দিন।
- Case Date: এটিও ফাঁকা রেখে দিন।
![]() |
| ফর্মের প্রথম অংশে District, Block, Mouza ও Khatian নম্বর দিতে হবে |
ধাপ ২: Ancestor Details (মৃত ব্যক্তির তথ্য দিন)
- এখানে সেই মৃত ব্যক্তির তথ্য দিতে হবে, যাঁর সম্পত্তির ওয়ারিশদের তথ্য আবেদন করছেন। এই অংশে দিতে হবে:
- Date of Death: মৃত ব্যক্তির মৃত্যুর তারিখ লিখুন (আবশ্যক)।
- Death Certificate / Proof of Death: মৃত্যুর প্রমাণ হিসেবে মৃত্যু সার্টিফিকেট বা মৃত্যুর প্রমাণ পত্রের PDF ফাইল আপলোড করতে হবে। (সর্বোচ্চ ২ MB এর মধ্যে)
- Legal heir Document: একটি লিগ্যাল হেয়ার সার্টিফিকেট PDF ফরম্যাটে আপলোড করতে হবে। (সর্বোচ্চ ২ MB এর মধ্যে)
- Number Of Warish: মোট কতজন ওয়ারিশ আছেন, সেই সংখ্যা লিখতে হবে।
- Legal Heir Certificate Issued By: ড্রপডাউন থেকে কোন কর্তৃপক্ষ এই লিগ্যাল হেয়ার সার্টিফিকেট ইস্যু করেছে তা বেছে নিতে হবে। ড্রপডাউনে যে অপশনগুলো থাকে:
- ১ম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (1st Class Judicial Magistrate)
- সক্ষম আদালত (Competent Court)
- সংশ্লিষ্ট জেলার কালেক্টর (Collector of the Concerned District)
- স্থানীয় পঞ্চায়েত প্রধান (Local Panchayet Pradhan)
- পৌরসভার চেয়ারম্যান/চেয়ারপার্সন (Chairman/Chairperson of Municipality)
- স্থানীয় পৌরসভা/পৌর নিগমের কাউন্সিলর (Councillor of Local Municipality/Municipal Corporation)
- স্থানীয় বিধায়ক/সাংসদ (Local MLA/MP)
- অন্যান্য (Others)
![]() |
| মৃত ব্যক্তির তথ্য ও Legal Heir Certificate কর্তৃপক্ষ নির্বাচনের অংশ |
ধাপ ৩: Successor Details (প্রতিটা ওয়ারিশের তথ্য)
First Name and Last Name: এখানে ওয়ারিশের নাম ও পদবি দিতে হবে।
সম্পর্ক: মৃত ব্যক্তির সঙ্গে ওয়ারিশের কি সম্পর্ক সেটা সিলেক্ট করতে হবে। স্ত্রী হলে Husband , ছেলে বা মেয়ে হলে Father বেছে নিয়ে, Guardian Name এর জায়গায় ওয়ারিশেরে অভিভাবকের পুরো নাম লিখতে হবে।
Address: এখানে ওয়ারিশের ঠিকানা দিতে হবে।
Caste, Gender, Religion: ড্রপডাউন থেকে বেছে নিতে হবে।
Aadhaar No: এখানে ওয়ারিশের আধার কার্ড নম্বর দিতে হবে।
জায়গায় ক্লিক করুন।
EMail-ID: দিতেও পারেন আবার নাও দিতে পারেন। যদি থাকে তাহলে দিয়ে দেবেন।
Photo ID: প্রতিটি ওয়ারিশের একটি Photo ID আপলোড করতে হবে।
Applicant: যে ব্যক্তি নিজে আবেদন করছেন, তিনি এখানে "Yes" সিলেক্ট করবেন; বাকি ওয়ারিশদের জন্য "No" সিলেক্ট করবেন।
ধাপ ৪: ফর্ম সাবমিট করা
Declaration-এ টিক দিন: Declaration-এর পাশে থাকা বক্সে টিক দিতে হবে। এখানে মূলত দেওয়া তথ্য সঠিক বলে ঘোষণা করতে হয় এবং প্রয়োজনে মূল কাগজপত্র দেখানোর বিষয়টি উল্লেখ থাকে।
Submit করুন: সবশেষে Submit বাটনে ক্লিক করুন।
Warish Certificate এপ্লিকেশন ফর্ম ডাউনলোড
- Citizen Services মেনুতে যান।
- Application/Receipt Reprint অপশনে ক্লিক করুন।
- Type: ড্রপডাউন থেকে আবেদনের ধরন (Warish Aplliccation Form) বেছে নিন।
- Application No: আপনার আবেদন নম্বর লিখুন।
- Enter Captcha: স্ক্রিনে দেখানো ক্যাপচা লিখুন।
- সব তথ্য ঠিক থাকলে Submit-এ ক্লিক করুন।
Warish Certificate আবেদনের স্ট্যাটাস কীভাবে দেখবেন?
![]() |
| District, Block, Mouza ও Application নম্বর দিয়ে Warish Status যাচাই করুন |
- আপনার District নির্বাচন করুন।
- এরপর Block নির্বাচন করুন।
- সংশ্লিষ্ট Mouza নির্বাচন করুন।
- আবেদন করার পর পাওয়া Case নম্বর বা Application নম্বরের যেকোনো একটি লিখুন।
- Captcha পূরণ করুন।
- Submit-এ ক্লিক করুন।
ওয়ারিশ আবেদনের স্ট্যাটাস কীভাবে বুঝবেন
- Pending: আপনার আবেদনটি এখনও যাচাই করা হচ্ছে।
- Approved: আপনার আবেদনটি অনুমোদন করা হয়েছে। অনুমোদনের পর Hearing Date দেওয়া হলে সেখানে শুনানির তারিখ দেখা যাবে।
- Rejected: আপনার আবেদনটি বাতিল করা হয়েছে। কারণ দেওয়া থাকলে সেটি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
ওয়ারিশ আবেদনের Hearing-এর দিনে কী কী কাগজপত্র নিয়ে যাবেন?
- আবেদনকারীর পরিচয়পত্র (আধার কার্ড/ভোটার কার্ড)।
- মৃত ব্যক্তির মৃত্যু শংসাপত্র (Death Certificate)।
- সব ওয়ারিশের পরিচয়পত্র।
- মৃত ব্যক্তির সঙ্গে ওয়ারিশদের সম্পর্কের প্রমাণপত্র।
- জমির খতিয়ান বা পরচা এবং অন্যান্য জমির কাগজপত্র।
- অনলাইনে করা Warish Application-এর আবেদনের প্রিন্ট কপি।
- অনলাইনে আবেদনের সময় আপলোড করা ডকুমেন্টগুলোর আসল কপি।
আবেদন করার সময় যে ভুলগুলো এড়িয়ে চলবেন
| নং | যে বিষয়টি খেয়াল রাখবেন | কী করবেন |
|---|---|---|
| ১ | সব ওয়ারিশ যোগ করুন | একজন ওয়ারিশের তথ্য পূরণ করার পর অবশ্যই Add Warish-এ ক্লিক করুন। একাধিক ওয়ারিশ থাকলে প্রত্যেককে আলাদাভাবে যোগ করুন। |
| ২ | PDF-এর সাইজ পরীক্ষা করুন | Death Certificate / Proof of Death এবং Legal Heir Document-এর PDF ফাইলের সর্বোচ্চ সাইজ 2 MB। আপলোডের আগে ফাইলের সাইজ দেখে নিন। |
| ৩ | Mobile Number সঠিক দিন | Mobile Number বাধ্যতামূলক এবং OTP verification-এর প্রয়োজন হয়। তাই সঠিক এবং Aadhaar বা ব্যাংকের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বর ব্যবহার করুন। |
| ৪ | Applicant অপশন ঠিকভাবে নির্বাচন করুন | যিনি আবেদন করছেন, তাঁর ক্ষেত্রে Applicant: Yes এবং অন্য ওয়ারিশদের ক্ষেত্রে No নির্বাচন করুন। |
| ৫ | Case Number সংরক্ষণ করুন | আবেদন Submit করার পর পাওয়া Case No. / Application No. লিখে রাখুন বা নিরাপদে সংরক্ষণ করুন। পরে Warish Status চেক করার সময় এটি কাজে লাগতে পারে। |
ওয়ারিশ আবেদন নিয়ে সাধারণ প্রশ্ন
প্রশ্ন: ওয়ারিশ সার্টিফিকেটের জন্য অনলাইনে কোথায় আবেদন করব?
উত্তর: পশ্চিমবঙ্গের সরকারি Banglarbhumi পোর্টালে লগইন করে Citizen Services → Online Application → Warish Application থেকে আবেদন করতে হয়।
প্রশ্ন: ওয়ারিশ আবেদনে Death Certificate লাগবে কি?
উত্তর: হ্যাঁ। ফর্মে Death Certificate / Proof of Death আপলোড করার ব্যবস্থা রয়েছে এবং এটি আবশ্যক।
প্রশ্ন: Death Certificate-এর ফাইল কত বড় হতে পারবে?
উত্তর: Death Certificate / Proof of Death-এর PDF ফাইলের সর্বোচ্চ সাইজ 2 MB হতে পারবে।
প্রশ্ন: Legal Heir Document কীভাবে আপলোড করতে হবে?
উত্তর: Legal Heir Document PDF ফরম্যাটে আপলোড করতে হবে এবং ফাইলের সর্বোচ্চ সাইজ 2 MB হতে পারবে।
প্রশ্ন: একাধিক ওয়ারিশ থাকলে কী করব?
উত্তর: প্রত্যেক ওয়ারিশের তথ্য আলাদাভাবে পূরণ করে Add Warish বাটনে ক্লিক করে তালিকায় যোগ করতে হবে।
প্রশ্ন: Aadhaar নম্বর দেওয়া কি বাধ্যতামূলক?
উত্তর: ফর্মে Aadhaar No. দেওয়ার অপশন রয়েছে, তবে এটি ঐচ্ছিক হিসেবে দেখানো হয়েছে।
প্রশ্ন: ওয়ারিশের Mobile Number কেন দিতে হয়?
উত্তর: Mobile Number আবশ্যক এবং OTP-এর মাধ্যমে verification করতে হয়। তাই সঠিক মোবাইল নম্বর দেওয়া জরুরি।
প্রশ্ন: Warish Certificate আবেদনের ফি কত?
উত্তর: Banglarbhumi-তে ওয়ারিশ আবেদন করার জন্য বর্তমানে কোনো আবেদন ফি দিতে হয় না। তবে অঞ্চল বিশেষে হিয়ারিংয়ের সময় অতিরিক্ত কোনো খরচ হতে পারে কি না, তা সংশ্লিষ্ট BL&LRO অফিসের নিয়মের ওপর নির্ভর করে।
প্রশ্ন: আবেদন করার পর Warish Status কীভাবে দেখব?
উত্তর: Citizen Services → Online Service Status → Warish Status-এ গিয়ে District, Block, Mouza এবং Case No./Application No. দিয়ে আবেদনটির status দেখা যায়।
প্রশ্ন: ওয়ারিশ আবেদনের প্রসেসিং হতে কতদিন লাগে?
উত্তর: সাধারণত ৩০–৯০ দিনের মধ্যে কাজটি হয়ে যায়। তবে একাধিক ওয়ারিশ থাকলে বা কোনো সমস্যা/বিরোধ থাকলে ৪–৬ মাসও সময় লাগতে পারে। সময়টা BL&LRO অফিসের কাজের চাপ ও যাচাই-বাছাইয়ের ওপর নির্ভর করে।
শেষ কথা
তথ্যসূত্র: এই গাইডটি পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল Banglarbhumi পোর্টাল (banglarbhumi.gov.in) থেকে সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে তৈরি।
জমি-জমা, ভূমি রেকর্ড, সরকারি প্রকল্প ও নাগরিক পরিষেবা নিয়ে তথ্যভিত্তিক কনটেন্ট তৈরি করি। সরকারি ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য যাচাই করে সহজ ভাষায় তুলে ধরাই আমার লক্ষ্য, যাতে সাধারণ মানুষ বিভিন্ন সরকারি পরিষেবা ও আবেদন প্রক্রিয়া সহজে বুঝতে পারেন।




