বাংলারভূমি পোর্টালের সম্পূর্ণ গাইড - কোন অপশনে কী কাজ হয়

বাংলারভূমি পোর্টালের সম্পূর্ণ গাইড, কোন অপশনে কী কাজ হয় এবং জমির খতিয়ান, দাগ, মিউটেশন ও খাজনা সংক্রান্ত পরিষেবা
বাংলারভূমি পোর্টালের বিভিন্ন অপশন, জমির তথ্য, খতিয়ান, দাগ, মিউটেশন ও খাজনা সংক্রান্ত পরিষেবা সম্পর্কে সম্পূর্ণ গাইড।

বাংলারভূমি হলো পশ্চিমবঙ্গ সরকারের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে ঘরে বসেই জমির খতিয়ান দেখা, পর্চা ডাউনলোড, খাজনা দেওয়া, অভিযোগ জানানো, প্রায় সব কাজই করা যায়। নিচে পোর্টালের প্রতিটি অপশনের কাজ একদম সহজ ভাষায় দেওয়া আছে। প্রতিটা কাজের পুরো নিয়ম জানতে পাশে যে লিংক আছে, সেখানে ক্লিক করুন।

বাংলারভূমি সাইন আপ ও লগইন

প্রায় সব কাজের জন্যই অ্যাকাউন্ট দরকার। তাই প্রথমে সাইন আপ করুন, তারপর লগইন করে সব সেবা ব্যবহার করুন।

বাংলারভূমি সাইনইন ও লগইন পেজ করার নিয়ম
  • সাইন আপ: ওপরের SIGN UP এ ক্লিক করে নাম, অভিভাবকের নাম, ঠিকানা, জেলা, পিন কোড ও চালু মোবাইল নম্বর দিন। OTP ভেরিফাই করে পাসওয়ার্ড তৈরি করুন।
  • পাসওয়ার্ডে থাকতে হবে: কমপক্ষে ৮ অক্ষর, একটি বড় হাতের অক্ষর, একটি ছোট হাতের অক্ষর, একটি সংখ্যা ও একটি বিশেষ চিহ্ন।
  • লগইন: ওপরের SIGN IN এ ক্লিক করে মোবাইল নম্বর, পাসওয়ার্ড ও ক্যাপচা কোড দিন। তারপর OTP ভেরিফাই করে লগইন করুন।

👉 সম্পূর্ণ ধাপ: বাংলারভূমি সাইন আপ ও লগইন করার সহজ নিয়ম

এই গাইডে কী কী জানতে পারবেন?

অপশনকী কাজে লাগে
RCCMSরাজস্ব আদালতের আবেদন, মামলা নম্বর ও শুনানির তারিখের তালিকা দেখা।
Citizen Servicesজমির বিভিন্ন আবেদন করা, পর্চা, ম্যাপ, স্ট্যাটাস চেক ইত্যাদি সব টুল এক জায়গায়।
Know Your Propertyজমির খতিয়ান ও দাগের তথ্য দেখা। মালিকের নাম, জমির পরিমাণ ইত্যাদি।
Query SearchQuery নম্বর ও সাল দিয়ে আগের আবেদনের তথ্য বা অবস্থা খোঁজা।
Public Grievanceজমি সংক্রান্ত অভিযোগ জানানো এবং সেই অভিযোগের অবস্থা দেখা।
Mouza Informationজেলা অনুযায়ী মৌজার তথ্য দেখা - মৌজা নম্বর, জমির শ্রেণি ইত্যাদি।

Banglarbhumi পোর্টালের গুরুত্বপূর্ণ অনলাইন পরিষেবাসমূহ

Banglarbhumi পোর্টালের হোমপেজে জমি-সংক্রান্ত অনেক কাজ এক জায়গায় করা যায়। যেমন জমির তথ্য খোঁজা, সরকারি পরিষেবা নেওয়া, আবেদন বা মামলার খবর দেখা, অভিযোগ জানানো আর মৌজার তথ্য জানা। নিচে ছয়টি গুরুত্বপূর্ণ অপশন কী কাজে লাগে, সহজ ভাষায় বলা হলো।

1. RCCMS (রাজস্ব আদালত)

এখানে রাজস্ব আদালতের আবেদন, মামলা ও পেমেন্ট সংক্রান্ত কাজ অনলাইনে করা যায়।

বাংলারভূমি RCCMS অপশন, রাজস্ব আদালতের আবেদন ও মামলার তালিকা দেখা
অপশনকাজ
Online Applicationমিউটেশন, কনভারশন, ওয়ারিশ ও ফি পেমেন্টের আবেদন।
Online Service Statusমিউটেশন, কনভারশন, ওয়ারিশ, মিউটেশন প্লট খতিয়ান ও খাজনা পেমেন্টের স্ট্যাটাস দেখা।
GRN Searchপেমেন্টের অবস্থা দেখা।
Find Case Numberমামলা নম্বর না জানা থাকলে খুঁজে বের করা।
Service Cause Listনির্দিষ্ট দিনে কোন মামলার শুনানি আছে, তা দেখা।
সতর্কতা: জমি কেনার আগে মামলার তথ্য দেখে নিন, জমিতে কোনো মামলা আছে কিনা।

2. Citizen Services (নাগরিক সেবা)

এটি বাংলারভূমির সবচেয়ে বড় মেনু। এখানে জমি সংক্রান্ত প্রায় সব অনলাইন কাজ এক জায়গায় করা যায়। এটির তিনটি প্রধান ভাগ আর কিছু আলাদা অপশন আছে। নিচে সহজ ভাষায় সব দেওয়া হলো। 

বাংলারভূমি Citizen Services অপশন, জমির আবেদন, পর্চা ও ম্যাপের সব টুল

ক) Online Application (আবেদন করা)

অপশনকাজ
Mutation Applicationজমি কেনা, উত্তরাধিকার বা দানের পর রেকর্ডে নতুন মালিকের নাম তোলার আবেদন (নামজারি)।
Conversion Applicationজমির শ্রেণি বদলের আবেদন, যেমন কৃষি থেকে বাস্তু।
Warish Applicationমালিকের মৃত্যুর পর উত্তরাধিকারীদের নাম রেকর্ডে তোলার আবেদন।
Land Revenue (Khajna) Applicationবার্ষিক খাজনা অনলাইনে দেওয়ার আবেদন।
Mobile Number update Against Khatianখতিয়ানের সাথে যুক্ত মোবাইল নম্বর বদলানো।
Appeal Applicationআবেদনের সিদ্ধান্তে আপত্তি থাকলে আপিল করা।
Fees Paymentআবেদনের ফি জমা দেওয়া।

খ) Service Delivery (নথি ও ম্যাপ পাওয়া)

অপশনকাজ
ROR Requestপর্চা বা খতিয়ানের (Record of Rights) কপি চাওয়া।
Plot Info. Requestনির্দিষ্ট দাগের তথ্য চাওয়া।
Plot Map Requestনির্দিষ্ট দাগের নকশা চাওয়া।
Mouza Map Requestগোটা মৌজার নকশা চাওয়া।
Signed ROR/PI/PLM Copy(s)ডিজিটাল স্বাক্ষরযুক্ত কপি পাওয়া।
No Due Certificateখাজনা বকেয়া নেই, এই প্রমাণপত্র পাওয়া।

গ) Online Service Status (আবেদনের অবস্থা দেখা)

অপশনকাজ
Mutation Statusমিউটেশন আবেদনের অবস্থা দেখা।
Conversion Statusকনভার্সন আবেদনের অবস্থা দেখা।
Warish Statusওয়ারিশ আবেদনের অবস্থা দেখা।
Mutation Plot Khatian Statusমিউটেশনের পর দাগ-খতিয়ানের অবস্থা দেখা।
Payment Status of Land Revenue (Khajna)খাজনা পেমেন্ট সফল হয়েছে কিনা দেখা।
Application No. Recovery (Khajna)খাজনার আবেদন নম্বর হারিয়ে গেলে উদ্ধার করা।

ঘ) বাকি অপশন গুলো

অপশনকাজ
GRN Searchপেমেন্টের GRN নম্বর দিয়ে অবস্থা দেখা।
Mouza Map Availability Detailsমৌজার ম্যাপ অনলাইনে আছে কিনা দেখা।
Application/Report Reprintআবেদন বা রিপোর্টের কপি আবার প্রিন্ট করা।
RS-LR Informationপুরনো (RS) দাগ-খতিয়ান থেকে বর্তমান (LR) দাগ-খতিয়ান জানা।
Land Classificationজমির শ্রেণি এবং সেই শ্রেনী গুলোর কোড নম্বর দেখা।
Online Fees Calculatorজমির মিউটেশন ও শ্রেণী পরিবর্তনের আবেদনের আগে ফি হিসাব করা।

👉 সম্পূর্ণ ধাপ: মিউটেশন · কনভার্সন · ওয়ারিশন · খাজনা পেমেন্ট · ই-পর্চা · মৌজা ম্যাপ · RS-LR · মিউটেশন আবেদনের স্ট্যাটাস

3. Know Your Property (আপনার জমি বা সম্পত্তি সম্পর্কে জানুন)

খতিয়ান নম্বর দিয়ে জমির তথ্য এবং দাগ নম্বর দিয়ে জমির মালিকের নাম, ওই জমিতে কার কত অংশ, মোট জমির পরিমাণ ও জমির শ্রেণী দেখা যায়।

বাংলারভূমি Know Your Property অপশন, খতিয়ান ও দাগের তথ্য দেখা বাংলারভূমি Know Your Property

4. Query Search (তথ্য অনুসন্ধান)

এর কাজ হলো আগের কোনো আবেদন বা Query-র তথ্য অনলাইনে দেখা। Query নম্বর ও Query সালের বছর লিখে ক্যাপচা পূরণ করে Show চাপলে সেই Query-র বিস্তারিত, যেমন অবস্থা, তারিখ ও অন্যান্য তথ্য পাওয়া যায়। Query নম্বর হারিয়ে গেলেও এখানে খোঁজা যায়।

বাংলারভূমি Query Search অপশন, Query নম্বর ও সাল দিয়ে খোঁজা

5. Public Grievance (জনসাধারণের অভিযোগ)

জমি-সংক্রান্ত সমস্যা বা অভিযোগ অনলাইনে জানানো যায়। অভিযোগ জমা দেওয়ার পর তার অবস্থা ও বিবরণও দেখা যায়।

বাংলারভূমি Public Grievance অপশন, জমি সংক্রান্ত অভিযোগ ও তার অবস্থা দেখা
অপশনকাজ
Grievance Applicationজমি-সংক্রান্ত অভিযোগ জমা দেওয়া।
Grievance Status/Descriptionজমা দেওয়া অভিযোগের অবস্থা ও বিবরণ দেখা।

কখন করবেন: মিউটেশন অনেক দিন পেন্ডিং থাকলে, রেকর্ডে (জমির দাগ নম্বরে ভুল) ভুল থাকলে, শ্রেণি পরিবর্তনে সমস্যা হলে, বা সরকারি কর্মীর সম্পর্কে অভিযোগ জানাতে পারেন।

👉 সম্পূর্ণ ধাপ: গ্রিভেন্স জানানো ও তার স্ট্যাটাস চেক করার নিয়ম

6. Mouza Information (মৌজার তথ্য)

খতিয়ান বা দাগের তথ্য খোঁজার আগে আপনার মৌজাটির নাম এবং পোর্টালে ব্যবহৃত বাংলা বানান ঠিক কী রয়েছে, তা নিশ্চিত হওয়া যায়।

বাংলারভূমি Mouza Information অপশন, জেলা অনুযায়ী মৌজার তথ্য দেখা
জেলা নির্বাচন করে পাশে থাকা (+) চিহ্নে ক্লিক করলে একের পর এক ব্লক এবং তার অধীনে থাকা মৌজার তালিকা সহজ ও সঠিকভাবে খুঁজে পাওয়া যায়।

মৌজার নাম ও বানান সঠিকভাবে মেলালে পরবর্তীতে খতিয়ান বা প্লটের তথ্য সার্চ করার সময় কোনো ভুল বা সমস্যা হয় না।

সাধারণ সমস্যা ও সমাধান

সমস্যাসমাধানপরামর্শ / টিপস
লগইন হচ্ছে নাপাসওয়ার্ড রিসেট করুন, ক্যাপচা সঠিক লিখুনব্রাউজারের Cache/Cookies Clear করুন
OTP আসছে নামোবাইল নম্বর আধার/ব্যাংকের সাথে লিংক আছে কিনা দেখুননম্বর সক্রিয় আছে কিনা দেখুন; DND চালু থাকলে বন্ধ করুন
খতিয়ান পাচ্ছি নাজেলা-ব্লক-মৌজা ও বানান মিলিয়ে নিন (Mouza Information দেখুন)বাংলা ও ইংরেজি বানানের পার্থক্য দেখে সার্চ করুন
ফাইল আপলোড হচ্ছে নানাম ছোট রাখুন (deed1.pdf), সাইজ ২MB-র নিচেফাইলের নামে স্পেস বা স্পেশাল ক্যারেক্টার রাখবেন না
“Invalid Genuineness” এররফাইলের নাম থেকে @, #, / সরানস্পেস বা অন্য স্পেশাল ক্যারেক্টারও বাদ দিন
পেমেন্ট কেটেছে, সফল দেখাচ্ছে নাGRN Search-এ স্ট্যাটাস দেখুনপেমেন্ট পেন্ডিং/ফেইল হলে GRN Search-এ স্ট্যাটাস যাচাই করুন
খাজনার আবেদন নম্বর হারিয়েছেApplication No. Recovery (Khajna) ব্যবহার করুনআবেদন নম্বর আগে থেকেই সংরক্ষণ করুন
ম্যাপ ডাউনলোড হচ্ছে নাপপ-আপ ব্লকার বন্ধ করুনব্রাউজারে পপ-আপ Allow করুন

সাধারণ জিজ্ঞাসা (FAQ)

প্রশ্ন: বাংলারভূমি কী?

উত্তর: বাংলারভূমি হলো পশ্চিমবঙ্গ সরকারের ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের অফিসিয়াল পোর্টাল। এই ওয়েবসাইটে জমির খতিয়ান, দাগের তথ্য, মিউটেশন, খাজনা দেওয়া, পর্চা ডাউনলোড, মৌজা ম্যাপ, অভিযোগ জানানোসহ অনেক কাজ অনলাইনে করা যায়। ঘরে বসেই জমি-সংক্রান্ত সরকারি পরিষেবা পাওয়ার জন্য এটি খুবই দরকারি। পোর্টালটি ব্যবহারকারীদের সময় ও খরচ দুটোই বাঁচায়। তাই জমির তথ্য বা পরিষেবা প্রয়োজন হলে বাংলারভূমি ব্যবহার করা যায়।

প্রশ্ন: বাংলারভূমি ব্যবহার করতে কি টাকা লাগে?

উত্তর: বাংলারভূমি ওয়েবসাইট ব্যবহার করতে কোনো টাকা লাগে না। যে কেউ বিনামূল্যে খতিয়ান, দাগ ও মৌজার তথ্য দেখতে পারেন। তবে কিছু সরকারি পরিষেবার জন্য নির্দিষ্ট ফি দিতে হয়। যেমন—নামজারি, মিউটেশন, পর্চা ডাউনলোড ও ম্যাপ নেওয়ার মতো কাজে সরকারি নিয়ম অনুযায়ী টাকা লাগে। কত টাকা লাগবে, তা আগে থেকেই জানতে Online Fees Calculator ব্যবহার করা যায়। তাই ওয়েবসাইট ব্যবহার বিনামূল্যে হলেও আবেদন বা সার্টিফিকেটের জন্য ফি লাগতে পারে।

প্রশ্ন: অ্যাকাউন্ট ছাড়া কি বাংলারভূমির তথ্য দেখা যায়?

উত্তর: হ্যাঁ, অ্যাকাউন্ট ছাড়াও বাংলারভূমিতে কিছু তথ্য দেখা যায়। যেমন—খতিয়ান, দাগের তথ্য ও মৌজার তথ্য ইত্যাদি। কিন্তু আবেদন করা, ফি পেমেন্ট করা, অভিযোগ জানানো বা আবেদনের স্ট্যাটাস দেখার মতো কাজের জন্য অ্যাকাউন্টের প্রয়োজন হতে পারে। তাই শুধু তথ্য দেখার জন্য সাইন আপ করা জরুরি নয়। তবে নিয়মিত আবেদন বা পরিষেবা নিতে হলে প্রয়োজন অনুযায়ী অ্যাকাউন্ট খুলতে হবে।

প্রশ্ন: বাংলারভূমি থেকে পাওয়া পর্চা কি আদালতে প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য?

উত্তর: বাংলারভূমি থেকে পাওয়া ডিজিটাল স্বাক্ষরযুক্ত পর্চা প্রাসঙ্গিক ক্ষেত্রে আদালতে প্রমাণ হিসেবে গ্রহণ করা হতে পারে। তবে শুধু অনলাইন পর্চা দিয়ে সব সময় জমির মালিকানা চূড়ান্তভাবে প্রমাণ করা যায় না। জমির মালিকানা বা দাবি প্রমাণের জন্য নিবন্ধিত দলিল, অন্যান্য প্রাসঙ্গিক নথি বা আদালতের নির্দেশ অনুযায়ী প্রমাণের প্রয়োজন হতে পারে। তাই পর্চার পাশাপাশি জমির দলিল ও অন্যান্য গুরুত্বপূর্ণ নথি সংরক্ষণ করা উচিত।

প্রশ্ন: বাংলারভূমিতে খতিয়ানের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর কীভাবে বদলাব?

উত্তর: খতিয়ানের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর বদলাতে প্রথমে বাংলারভূমি পোর্টালে লগইন করুন। এরপর Citizen Services মেনুতে যান। সেখানে Online Application অপশনের মধ্যে Mobile Number update Against Khatian নির্বাচন করুন। প্রয়োজনীয় তথ্য ও নতুন মোবাইল নম্বর দিয়ে নির্দেশ অনুযায়ী আবেদন জমা দিন। OTP ভেরিফিকেশন প্রয়োজন হলে সেটিও সম্পন্ন করুন।

প্রশ্ন: বাংলারভূমিতে আবেদনের স্ট্যাটাস কীভাবে দেখব?

উত্তর: আবেদনের অবস্থা দেখতে বাংলারভূমি পোর্টালে লগইন করুন। এরপর Citizen Services মেনুতে গিয়ে Online Service Status অপশন নির্বাচন করুন। সেখানে Mutation Status, Conversion Status বা Warish Status থেকে প্রয়োজনীয় অপশনটি বেছে নিন। এরপর আবেদন নম্বর ও চাওয়া তথ্য দিয়ে সার্চ করলে আবেদনের বর্তমান অবস্থা জানা যাবে।

প্রশ্ন: বাংলারভূমিতে পেমেন্টের টাকা কেটে গিয়েছে, কিন্তু আবেদন সফল হয়নি এখন কী করব?

উত্তর: পেমেন্টের টাকা কেটে গেলেও আবেদন সফল না দেখালে প্রথমে Citizen Services-এর GRN Search অপশনে গিয়ে GRN নম্বর দিয়ে পেমেন্টের স্ট্যাটাস যাচাই করুন। পেমেন্ট সফল দেখালে রসিদ ডাউনলোড করে রাখুন। স্ট্যাটাস পেন্ডিং বা ব্যর্থ দেখালে পেমেন্টের তথ্য ও ব্যাংক স্টেটমেন্ট সংরক্ষণ করুন এবং প্রয়োজনে ব্যাংক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। সমস্যার সমাধান না হলে পোর্টালের মাধ্যমে অভিযোগ জানাতে পারেন।

শেষ কথা

শেষ কথা হলো, বাংলারভূমি ব্যবহার করার সময় তিনটি বিষয় সবসময় মনে রাখবেন। প্রথমত, সব তথ্য সঠিকভাবে দিন, কারণ ভুল তথ্য দিলে আবেদন আটকে যেতে পারে বা বাতিলও হতে পারে। দ্বিতীয়ত, টাকা দেওয়ার পর রসিদ ও GRN নম্বর অবশ্যই সংরক্ষণ করুন, পরে স্ট্যাটাস দেখতে বা সমস্যা হলে তা কাজে লাগবে। তৃতীয়ত, জমি কেনার আগে খতিয়ান, দাগ ও মামলা ভালোভাবে যাচাই করে নিন, যাতে পরে কোনো ঝামেলায় পড়তে না হয়।

আর মনে রাখবেন, এটি সরকারি ওয়েবসাইট নয়। সর্বশেষ ও সঠিক তথ্যের জন্য অবশ্যই banglarbhumi.gov.in দেখুন। আর কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন।

Digital Bhumi
Ali Ahmed

আমি তিন বছর ধরে পশ্চিমবঙ্গের জমি-জমা ও সরকারি প্রকল্প নিয়ে কাজ করছি। ভূমি পোর্টালের কাজগুলো নিজে দেখি, সরকারি নোটিস মিলিয়ে দেখি, তারপর সহজ ভাষায় লিখি। যাতে সাধারণ মানুষ নিজেই আবেদন করতে পারেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url