West Bengal Stamp Duty & Registration Fee ক্যালকুলেটর ২০২৬

West Bengal Stamp Duty & Registration Fee Calculator

পশ্চিমবঙ্গে বিভিন্ন ধরনের দলিলের Stamp Duty ও Registration Fee হিসাব করুন।

হিসাবের ফলাফল / Calculation Result
Stamp Duty0% Stamp Duty
Registration Fee0% Registration
মোট সরকারি ফি / Total Government FeeTotal 0%
Disclaimer:
এই calculator-টি শুধুমাত্র আনুমানিক সরকারি ফি হিসাবের জন্য। প্রকৃত Stamp Duty, Registration Fee এবং অন্যান্য প্রযোজ্য চার্জ দলিলের ধরন, সম্পত্তির মূল্য, এলাকা এবং বর্তমান সরকারি নিয়ম অনুযায়ী পরিবর্তিত হতে পারে। রেজিস্ট্রেশনের আগে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ বা সরকারি পোর্টালের (GRIPS) মাধ্যমে সঠিক ফি যাচাই করে নিন।

This calculator provides an estimated calculation only. Actual Stamp Duty, Registration Fee and other applicable charges may vary according to the deed type, property value, location and current government rules. Please verify the applicable charges with the concerned government authority before registration.

জমি হোক বা ফ্ল্যাট—কেনার আগে দলিলের দামটা আমরা সাধারণত জেনে নিই। কিন্তু রেজিস্ট্রি করতে গিয়ে যখন জানা যায়, এর সঙ্গে আরও কয়েক লাখ টাকা স্ট্যাম্প ডিউটি আর রেজিস্ট্রেশন ফি দিতে হবে, তখন অনেকেই একটু চিন্তায় পড়ে যান। তাই আগে থেকেই যদি এই খরচের হিসেবটা জানা থাকে, তাহলে মোট কত টাকা লাগবে, সেটা বুঝতে অনেক সুবিধা হয়।

ক্যালকুলেটর কীভাবে ব্যবহার করবেন

ক্যালকুলেটর ব্যবহার করা একদম সহজ। মাত্র কয়েকটি তথ্য দিলেই আপনি খুব সহজেই জানতে পারবেন, দলিল রেজিস্ট্রি করতে আনুমানিক কত টাকা স্ট্যাম্প ডিউটি, রেজিস্ট্রেশন ফি এবং মোট খরচ হতে পারে।

  1. প্রথমে আপনার দলিলের ধরন বেছে নিন—যেমন সেল ডিড, গিফট ডিড, লিজ, বন্ধকী বা বাটোয়ারা দলিল।
  2. সম্পত্তির বাজারমূল্য বা লিজের ভাড়া, যা চাওয়া হচ্ছে সেটা লিখুন।
  3. এলাকা শহর নাকি গ্রাম, সেটা বেছে নিন (যেখানে প্রযোজ্য)।
  4. সব তথ্য দেওয়া হয়ে গেলে “হিসাব করুন” বাটনে ক্লিক করুন। সঙ্গে সঙ্গেই স্ট্যাম্প ডিউটি, রেজিস্ট্রেশন ফি এবং মোট খরচ দেখিয়ে দেবে।
এই Calculator-এর ফলাফল সহজেই দেখে নিতে পারবেন। চাইলে ফলাফলটি Copy করে রাখতে পারবেন। প্রয়োজনে Print বা Share-ও করতে পারবেন।

পশ্চিমবঙ্গে জমি বা ফ্ল্যাট রেজিস্ট্রি করাতে গেলে স্ট্যাম্প ডিউটি আর রেজিস্ট্রেশন ফি কত পড়ে? এবং কেন এই টাকাটা লাগে?

জমি বা বাড়ির মালিকানা একজনের কাছ থেকে অন্যজনের নামে দিতে হলে সরকারি নিয়ম অনুযায়ী দলিল রেজিস্ট্রি করতে হয়। আর এই রেজিস্ট্রির জন্য রাজ্য সরকার দু’ধরনের ট্যাক্স নেয় - স্ট্যাম্প ডিউটি, যা দলিলের উপর দিতে হয়, এবং রেজিস্ট্রেশন ফি, যা দলিল সরকারি খাতায় নথিভুক্ত করার জন্য দিতে হয়। এই দুটো মিলিয়েই রেজিস্ট্রির মূল সরকারি খরচ হয়।

বিক্রয় দলিল (Sale Deed)

জমি বা ফ্ল্যাট কেনাবেচার জন্য বিক্রয় দলিল (Sale Deed) সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এই দলিল রেজিস্ট্রি করার সময় স্ট্যাম্প ডিউটি ও রেজিস্ট্রেশন ফি দিতে হয়। কত শতাংশ দিতে হবে, তা মূলত সম্পত্তি শহর নাকি গ্রাম এলাকায় এবং সম্পত্তির মূল্য কত - তার উপর নির্ভর করে।

এলাকা সম্পত্তির মূল্য স্ট্যাম্প ডিউটি রেজিস্ট্রেশন ফি
শহর (Urban) ১ কোটি টাকা পর্যন্ত ৬% ১%
শহর (Urban) ১ কোটির বেশি ৭% ১%
গ্রাম (Rural) ১ কোটি টাকা পর্যন্ত ৫% ১%
গ্রাম (Rural) ১ কোটির বেশি ৬% ১%

দানপত্র (Gift Deed)

দানে সবচেয়ে বড় কথা হল, কাকে দেওয়া হচ্ছে। নিকট আত্মীয় হলে হার অনেকটাই কম, বাইরের কাউকে দিলে সেটা বিক্রয় দলিলের মতোই ধরা হয়।
প্রাপক স্ট্যাম্প ডিউটি রেজিস্ট্রেশন ফি
নিকট আত্মীয় (বাবা-মা, স্বামী-স্ত্রী, ছেলে-মেয়ে, ভাই-বোন) ০.৫% ১%
অন্য যে কেউ সেল ডিডের হারে (৫-৭%, এলাকা ও মূল্য অনুযায়ী) ১%

ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট ও পাওয়ার অফ অ্যাটর্নি

জমির মালিক যখন কোনো প্রোমোটারের সঙ্গে বাড়ি বা ফ্ল্যাট তৈরির চুক্তি করেন, তখন সাধারণত ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট করা হয়।

আর পাওয়ার অফ অ্যাটর্নি (POA) হলো এমন একটি দলিল, যার মাধ্যমে একজন ব্যক্তি অন্য কাউকে নিজের হয়ে নির্দিষ্ট কাজ করার আইনগত অনুমতি দেন।

সাধারণ POA-এর রেজিস্ট্রেশন খরচ তুলনামূলক কম। কিন্তু ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট-এর ক্ষেত্রে সম্পত্তির মূল্য যত বেশি হবে, স্ট্যাম্প ডিউটি ও রেজিস্ট্রেশন ফিও তত বেশি হতে পারে।

ধরন সম্পত্তির মূল্য ফি
সাধারণ POA প্রযোজ্য নয় ₹৫০ – ₹১০০
ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট ৩০ লাখ পর্যন্ত ₹৫,০০০
ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট ৩০–৬০ লাখ ₹৭,০০০
ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট ৬০ লাখ – ১ কোটি ₹১০,০০০
ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট ১–১.৫ কোটি ₹২০,০০০
ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট ১.৫–৩ কোটি ₹৪০,০০০
ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট ৩ কোটির বেশি ₹৭৫,০০০

লিজ দলিল (Lease Deed)

কোনও জমি বা বাড়ি নির্দিষ্ট সময়ের জন্য ভাড়া বা ব্যবহারের অধিকার দেওয়ার ক্ষেত্রে লিজ দলিল করা হয়। এখানে লিজের মেয়াদ কত বছরের তা খুব গুরুত্বপূর্ণ। মেয়াদ যত বেশি হবে, স্ট্যাম্প ডিউটি ও রেজিস্ট্রেশন ফি-এর পরিমাণও ততই বেশি হয়।

মেয়াদ কীসের উপর হিসেব স্ট্যাম্প ডিউটি রেজিস্ট্রেশন ফি
১ বছরের কম মোট ভাড়া ৪% ১%
১–১০ বছর বার্ষিক গড় ভাড়ার ২ গুণ সেল ডিডের হারে ১%
১০–৩০ বছর বার্ষিক গড় ভাড়ার ৩ গুণ সেল ডিডের হারে ১%
৩০ বছরের বেশি / চিরস্থায়ী সম্পত্তির মোট বাজারমূল্য সেল ডিডের হারে ১%

বন্ধকী দলিল (Mortgage Deed)

কোনও ঋণ নেওয়ার সময় তার বদলে জমি বা বাড়ি বন্ধক রাখতে হলে বন্ধকী দলিল করা হয়। এই দলিলের ক্ষেত্রে সাধারণত কত টাকা ঋণ নেওয়া হচ্ছে, তার উপর স্ট্যাম্প ডিউটি ও রেজিস্ট্রেশন ফি-এর হিসেব নির্ভর করে।

স্ট্যাম্প ডিউটি রেজিস্ট্রেশন ফি
ঋণের ০.৩% ঋণের ১%

বাটোয়ারা দলিল (Partition Deed)

পারিবারিক সম্পত্তি ভাগাভাগি করার জন্য বাটোয়ারা দলিল করা হয়। এই দলিলে পুরো সম্পত্তির উপর নয়, যে অংশটি যার ভাগে পড়ছে, সাধারণত সেই অংশের মূল্য অনুযায়ী স্ট্যাম্প ডিউটি ও রেজিস্ট্রেশন ফি-এর হিসেব করা হয়।

স্ট্যাম্প ডিউটি রেজিস্ট্রেশন ফি
নিজের ভাগের মূল্যের ০.৫% নিজের ভাগের মূল্যের ১%

অ্যাগ্রিমেন্ট ফর সেল (Agreement for Sale)

জমি বা ফ্ল্যাট কেনাবেচার আগে ক্রেতা ও বিক্রেতার মধ্যে যে চুক্তি হয়, তাকে অ্যাগ্রিমেন্ট ফর সেল বলা হয়। এই দলিলে সম্পত্তির দখল ক্রেতাকে দেওয়া হচ্ছে কি না, তার উপর স্ট্যাম্প ডিউটি ও অন্যান্য খরচের হিসেব বদলে যেতে পারে।

ধরন হিসেব
দখল হস্তান্তর সহ সেল ডিডের হারে স্ট্যাম্প ডিউটি + ১% রেজিস্ট্রেশন ফি
দখল হস্তান্তর ছাড়া ডেভেলপমেন্ট এগ্রিমেন্টের স্ল্যাব অনুযায়ী ফিক্সড ফি

অংশীদারি দলিল (Partnership Deed)

দু’জন বা তার বেশি ব্যক্তি মিলে ব্যবসা শুরু করলে তাদের মধ্যে যে চুক্তি করা হয়, তাকে অংশীদারি দলিল (Partnership Deed) বলা হয়। এই দলিলে স্ট্যাম্প ডিউটি সাধারণত অংশীদারদের মূলধনের পরিমাণের উপর নির্ভর করে, আর এর সঙ্গে একটি ফিক্সড রেজিস্ট্রেশন ফিও লাগে।
মূলধন স্ট্যাম্প ডিউটি রেজিস্ট্রেশন ফি
₹৫০০ পর্যন্ত ₹২০ ₹৭
₹৫০০ – ₹১০,০০০ ₹৫০ ₹৭
₹১০,০০০ – ₹৫০,০০০ ₹১০০ ₹৭
₹৫০,০০০-এর বেশি ₹১৫০ ₹৭

অন্যান্য দলিল

দলিলের ধরন স্ট্যাম্প ডিউটি
হলফনামা (Affidavit) ₹১০ ফিক্সড
Articles of Association (AoA) ₹৩০০ ফিক্সড
শেয়ার হস্তান্তর মোট মূল্যের ০.০১৫%
ট্রাস্ট ডিড (সাধারণ) মূল্যের ০.৫%
ট্রাস্ট ডিড (বিশেষ) মূল্যের ১%

প্রায়ই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

প্রশ্ন: পশ্চিমবঙ্গে Stamp Duty আর Registration Fee-এর মধ্যে পার্থক্য কী?

উত্তর: সহজভাবে বললে, Stamp Duty হলো দলিলের উপর সরকারের নেওয়া এক ধরনের Tax। এর পরিমাণ সম্পত্তির মূল্য ও দলিলের ধরন অনুযায়ী বদলাতে পারে। আর Registration Fee হলো দলিলটি সরকারি রেকর্ডে Register করার জন্য দেওয়া Fee। অর্থাৎ দুটো আলাদা খরচ, তবে দলিল রেজিস্ট্রি করার সময় সাধারণত দুটোই দিতে হয়।

প্রশ্ন: পশ্চিমবঙ্গের শহর আর গ্রামে Stamp Duty-এর হার আলাদা কেন?

উত্তর: সহজভাবে বললে, জমি বা বাড়ির location অনুযায়ী তার বাজারমূল্য ও property value আলাদা হতে পারে। তাই পশ্চিমবঙ্গে Urban বা শহর এলাকা এবং Rural বা গ্রাম এলাকার জন্য Stamp Duty-এর হারও আলাদা রাখা হয়েছে। শহর এলাকায় সাধারণত জমি-বাড়ির দাম ও demand বেশি হওয়ায় Stamp Duty-এর হার কিছুটা বেশি হতে পারে। অন্যদিকে Rural এলাকায় হার তুলনামূলক কম। তবে ঠিক কত শতাংশ Stamp Duty লাগবে, তা শুধু শহর বা গ্রামের উপর নয়, দলিলের ধরন, সম্পত্তির Market Value এবং প্রযোজ্য সরকারি নিয়মের উপরও নির্ভর করে।

প্রশ্ন: পরিবারের মধ্যে Property Transfer করলে কি খরচ কম হয়?

উত্তর: হ্যাঁ, পরিবারের close relative-এর মধ্যে Gift Deed করে সম্পত্তি Transfer করলে সাধারণত Stamp Duty অনেক কম লাগে। নিকট আত্মীয়ের ক্ষেত্রে এটি মাত্র ০.৫% লাগে। অন্যদিকে সাধারণ Sale Deed-এ Stamp Duty এলাকা ও সম্পত্তির মূল্য অনুযায়ী ৫–৭% পর্যন্ত হতে পারে।

প্রশ্ন: এই Calculator-এর ফলাফল কি একদম নির্ভুল?

উত্তর: না, এই Calculator থেকে পাওয়া হিসাবটা একটা আনুমানিক হিসেব মাত্র। আসল Stamp Duty ও Registration Fee দলিলের শর্ত, সম্পত্তির location, Market Value এবং সেই সময়ের সরকারি নিয়ম অনুযায়ী কিছুটা বদলাতে পারে। তাই Registration করার আগে সরকারি official portal-এ একবার হিসাবটি যাচাই করে নেওয়া ভালো।

প্রশ্ন: এক কোটি টাকার সম্পত্তিতে কি বাড়তি টাকা লাগে?

উত্তর: হ্যাঁ, কিছু ক্ষেত্রে সম্পত্তির মূল্য ১ কোটি টাকা পার হলে Stamp Duty-এর হার অতিরিক্ত ১% বাড়তে পারে। তবে এটি দলিলের ধরন ও প্রযোজ্য সরকারি নিয়মের উপর নির্ভর করে। তাই ১ কোটি টাকার বেশি সম্পত্তি হলে হিসাব করার সময় এই অতিরিক্ত খরচটিও মাথায় রাখা ভালো।

প্রশ্ন: পশ্চিমবঙ্গের Banglarbhumi Portal-এর GRIPS কী?

উত্তর: GRIPS (Government Receipt Portal System) হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি Online Payment Portal। জমি সংক্রান্ত Stamp Duty ও Registration Fee-সহ বিভিন্ন সরকারি Fee অনলাইনে জমা দেওয়া যায়। এছাড়া জমির ক্ষেত্রে প্রযোজ্য Government Rate ও Payment-এর তথ্যও যাচাই করা যায়।

শেষ কথা

জমির দামের তুলনায় Stamp Duty আর Registration Fee-এর পরিমাণ মনে হলেও, জমি বা ফ্ল্যাটের দাম বেশি হলে এই খরচই কয়েক লাখ টাকা হয়ে যেতে পারে। তাই রেজিস্ট্রি অফিসে জমির দলিল রেজিস্ট্রি করতে যাওয়ার আগে সরকারি Stamp Duty, Registration Fee এবং মোট খরচের একটা হিসেব করে রাখা ভালো। এতে শেষ মুহূর্তে অতিরিক্ত টাকার জন্য দৌড়াদৌড়ি করতে হবে না।

তথ্যসূত্র

West Bengal Registration & Stamp Revenue — স্ট্যাম্প ডিউটি, রেজিস্ট্রেশন ফি ও সম্পত্তির Market Value সংক্রান্ত সরকারি তথ্য।
Digital Bhumi
Seikh

জমি-জমা, ভূমি রেকর্ড, সরকারি প্রকল্প ও নাগরিক পরিষেবা নিয়ে তথ্যভিত্তিক কনটেন্ট তৈরি করি। সরকারি ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য যাচাই করে সহজ ভাষায় তুলে ধরাই আমার লক্ষ্য, যাতে সাধারণ মানুষ বিভিন্ন সরকারি পরিষেবা ও আবেদন প্রক্রিয়া সহজে বুঝতে পারেন।

Previous Post
No Comment
Add Comment
comment url