West Bengal e-Assessment Slip: e-Requisition Form কীভাবে ফিলাপ করবেন? ধাপে ধাপে সম্পূর্ণ গাইড
![]() |
| West Bengal-এ e-Assessment Slip আর e-Requisition Form ফিলাপ করার পুরো গাইড, ধাপে ধাপে। |
জমি, ফ্ল্যাট বা বাড়ি রেজিস্ট্রি করার আগে একটা কাজ বাধ্যতামূলক করতে হয় - সেটা হলো e-Requisition Form পূরণ করা। এই ফর্ম পূরণ করলেই আপনি পাবেন e-Assessment Slip। এই স্লিপে কী কী থাকে? সম্পত্তির বাজারমূল্য কত, তার উপর কত Stamp Duty দিতে হবে, আর Registration Fee কত? এসব গুরুত্বপূর্ণ তথ্য এখানে লেখা থাকে। এই স্লিপ ছাড়া রেজিস্ট্রির কাজ এগোনো যায় না, তাই আগে থেকেই এটা সংগ্রহ করে রাখা দরকার।
এই আর্টিকেলে আমরা দেখাবো West Bengal Directorate of Registration and Stamp Revenue-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে কীভাবে e-Requisition Form পূরণ করে e-Assessment Slip বের করবেন এবং প্রিন্ট করবেন। পুরো প্রক্রিয়াটা ধাপে ধাপে, সহজ ভাষায় লেখা হয়েছে। যাতে কোনো ঝামেলা ছাড়াই, আপনি নিজেই পুরো কাজটা করতে পারেন।
e-Assessment Slip জিনিসটা কী, আর কেন এটি লাগে?
দলিল রেজিস্ট্রি করতে গেলে রেজিস্ট্রেশন অফিসে একটা "Assessment Slip" জমা দিতেই হয়। এই স্লিপে সম্পত্তি নিয়ে দরকারি সব তথ্য থাকে। যেমন:
- সম্পত্তির বর্তমান মার্কেট ভ্যালু কত
- স্ট্যাম্প ডিউটি ও রেজিস্ট্রেশন ফি কত টাকা লাগবে
- সম্পত্তির খুঁটিনাটি তথ্য (এটা জমি, স্ট্রাকচার নাকি ফ্ল্যাট)
- ক্রেতা-বিক্রেতাসহ দলিলের সব পক্ষের তথ্য
e-Assessment Slip পেতে হলে প্রথমে e-Requisition Form-এ কিছু তথ্য দিতে হবে। ফর্মে সম্পত্তির বিবরণ ও Plot Number-সহ সম্পত্তির প্রয়োজনীয় তথ্য দিলে, সিস্টেম নিজে থেকেই সেই তথ্য মিলিয়ে দেখে। তারপর তার ভিত্তিতে সম্পত্তির বাজারমূল্য কত হবে, সেটাও বের করে দেয়।
ধাপগুলোর সংক্ষিপ্ত তালিকা (Quick Overview)
| ধাপ নং | ধাপের নাম | কী করবেন সংক্ষেপে |
|---|---|---|
| ধাপ ১ | ওয়েবসাইটে প্রবেশ ও মেনু সিলেকশন | www.wbregistration.gov.in → e-Requisition Form Filling-এ ক্লিক করুন। |
| ধাপ ২ | নতুন/অসম্পূর্ণ ফর্ম বাছাই | Fill up New Requisition Form সিলেক্ট করুন। |
| ধাপ ৩ | Applicant & Transaction | আবেদনকারী ও লেনদেনের প্রয়োজনীয় তথ্য পূরণ করুন। |
| ধাপ ৪ | Transferor (প্রথম পক্ষ/বিক্রেতা) | বিক্রেতার সম্পূর্ণ প্রয়োজনীয় তথ্য দিন। |
| ধাপ ৫ | Transferee (দ্বিতীয় পক্ষ/ক্রেতা) | ক্রেতার সম্পূর্ণ প্রয়োজনীয় তথ্য দিন। |
| ধাপ ৬ | Identifier Details | সনাক্তকারীর প্রয়োজনীয় তথ্য পূরণ করুন। |
| ধাপ ৭ | Land Details | জমির প্রয়োজনীয় বিস্তারিত তথ্য পূরণ করুন। |
| ধাপ ৮ | Structure Details | বাড়ি বা অন্যান্য স্ট্রাকচারের প্রযোজ্য তথ্য দিন। |
| ধাপ ৯ | Apartment/Flat Details | ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্টের প্রয়োজনীয় তথ্য পূরণ করুন। |
| ধাপ ১০ | Finalize | সব তথ্য যাচাই করে চূড়ান্তভাবে ফর্ম Finalize করুন এবং প্রয়োজনীয় অফিস সিলেক্ট করুন। |
| ধাপ ১১ | Generate Query No | Query Number জেনারেট করুন এবং Assessment Slip প্রিন্ট/সংরক্ষণ করুন। |
e-Requisition Form কীভাবে ফিলাপ করবেন?
West Bengal-এ e-Assessment Slip পেতে হলে প্রথমে e-Requisition Form-এর তথ্য পূরণ করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে ঢোকা থেকে শুরু করে ফর্ম পূরণ, তথ্য যাচাই, আর শেষে Assessment Slip জেনারেট করা। চলুন, ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটা দেখে নেওয়া যাক।
ধাপ ১: ওয়েবসাইটে ঢুকে e-Requisition Form অপশনটি বেছে নিন
প্রথমে ব্রাউজারে গিয়ে wbregistration ওয়েবসাইটটা খুলুন। এটাই West Bengal Directorate of Registration and Stamp Revenue এর অফিসিয়াল ওয়েবসাইট। হোমপেজে গিয়ে e-Requisition Form অপশনে ক্লিক করুন।
![]() |
| পশ্চিমবঙ্গের e-Requisition Form অপশন যেভাবে বেছে নেবেন |
ধাপ ২: নতুন ফর্ম নাকি আগের অসম্পূর্ণ ফর্ম, কোনটা বেছে নেবেন?
e-Requisition Form-এ ক্লিক করলেই একটা পপ-আপ বক্স খুলবে। সেখানে বেশ কয়েকটা অপশন দেখতে পাবেন:
- Fill up New e-Requisition Form: একদম নতুন করে ফর্ম শুরু করতে চাইলে এটা বেছে নিন
- Fill up Incomplete e-Requisition Form: আগে শুরু করা কিন্তু অসম্পূর্ণ থাকা ফর্ম পুনরায় পূরণ করার জন্য।
- Modification of e-Requisition Form: আগে শুরু করেছিলেন কিন্তু শেষ করেননি, সেই ফর্ম আবার পূরণ করতে হলে এটায় ক্লিক করুন
- Additional Information of Deed before Presentation: দলিল জমা দেওয়ার আগে বাড়তি কোনো তথ্য দিতে হলে এটা কাজে লাগবে
- Verification of Mobile Number/e-Mail ID for Registration of Deed: দলিল রেজিস্ট্রির জন্য মোবাইল নম্বর বা ইমেইল যাচাই করতে এটায় যান
- Printing of e-Assessment Slip: e-Assessment Slip প্রিন্ট করতে হলে এই অপশন বেছে নিন
- Application for Extension of Validity of e-Assessment Query Slip: e-Assessment Query Slip এর মেয়াদ শেষ হয়ে গেলে, এর মেয়াদ বাড়ানোর জন্য এটা ব্যবহার করুন
যেহেতু আমরা একদম প্রথমবার ফর্ম পূরণ করছি, তাই Fill up New e-Requisition Form অপশনে ক্লিক করব।
![]() |
| নতুন অথবা অসম্পূর্ণ e-Requisition Form বেছে নেওয়ার অপশন |
ধাপ ৩: আবেদনকারী ও লেনদেনের তথ্য (Applicant & Transaction)
Fill up New e-Requisition Form বেছে নেওয়ার পর পরের পেজে আবেদনকারী আর লেনদেন নিয়ে কিছু তথ্য দিতে হবে।Applicant Details অংশে প্রথমে আপনার Mobile Number দিতে হবে। তারপর Send OTP-তে ক্লিক করে নম্বরটা যাচাই করে নিতে হবে। এরপর আবেদনকারীর বাকি তথ্য পূরণ করুন ।
- Initial: এখান থেকে যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য, সেটা বেছে নিন (যেমন Mr, Mrs, Miss ইত্যাদি)।
- First Name: আবেদনকারীর নাম লিখুন।
- Last Name: আবেদনকারীর পদবি লিখুন।
- Applicant Status: এখানে আপনি কোন ভূমিকায় আবেদন করছেন, সেটা বেছে নিন। যেমন - Advocate, Seller/Executant, Attorney of Executant, Solicitor firm, Deed Writer, Buyer/Claimant, Attorney of Claimant ইত্যাদি অপশন থেকে যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য, সেটা বেছে নিন।
- Postal Address: এখানে গ্রাম বা শহর, পোস্ট অফিসের নাম লিখুন।
- State: রাজ্য বেছে নিন।
- District: জেলা বেছে নিন।
- Thana: থানা বেছে নিন।
- Pin: পোস্টাল PIN Code লিখুন।
- Telephone Number: যদি টেলিফোন থাকে তাহলে নম্বরটি এখানে দিন। যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই।
এরপর E-Mail ID OTP Verification অংশে ইমেইল যাচাই করতে পারবেন। Verify Now বেছে নিয়ে ইমেইল আইডি লিখে Send OTP-তে ক্লিক করুন। এখনই যাচাই করতে না চাইলে Verify Later অপশনটাও বেছে নিতে পারেন।
Query-এর ধরন নির্বাচন
এরপর দেখবেন New Query অথবা পুরনো Query এর তথ্য কপি করার অপশন আসবে।
- New Query: একদম নতুন করে Query তৈরি করতে চাইলে এটা বেছে নিন
- Query by copying data/information from old query: আগের কোনো Query এর তথ্য ব্যবহার করতে চাইলে এই অপশনে ক্লিক করুন
নতুন করে আবেদন করলে সাধারণত New Query নির্বাচন করে পরবর্তী ধাপে এগিয়ে যেতে হবে।
Proposed Transaction ও Property Details
এরপর Proposed Transaction অংশে লেনদেনের Major আর Minor ক্যাটাগরি বেছে নিতে হবে। যেমন Major অপশনটাতে Sale বেছে নিলে, তার নিচে Minor অপশনটিতে Sale Document বেছে নিন।
তারপর Property to be Transacted অংশে সম্পত্তির ধরন বেছে নিন ।
- Land / Land with Structure
- Apartment / Flat / Shop
আপনার লেনদেনের সাথে যেটা মিলছে, সম্পত্তির সেই ধরনটাই বেছে নিন। এটি বেছে না নিলে "Please Select Land or Apartment!" এই রকম একটা Error দেখাতে পারে।
Expected Date of the Presentation of the Deed: ঘরে দলিল কবে জমা দেবেন, সেই সম্ভাব্য তারিখটা এখানে দিতে হবে।
সবশেষে জমিটা যদি বিশেষ কোনো শ্রেণির মধ্যে পড়ে, তাহলে Whether the Land is অংশে সেটা বেছে নিতে হবে। যেমন: Under Khatian No 1, Forest Land, Thika Land, Tribal to Non Tribal Transfer ইত্যাদি। এইগুলোর মধ্যে কোনোটাই যদি না হয় তাহলে None অপশনটি বেছে নিতে পারেন।
সব তথ্য ঠিকঠাক দেওয়া ও ভালোভাবে যাচাই করা হয়ে গেলে Submit বাটনে ক্লিক করুন।
ফর্মটা সফলভাবে জমা হয়ে গেলে আপনার জন্য একটা ইউনিক Transaction ID তৈরি হবে (যেমন: 20260000123456)। এই নম্বরটা অবশ্যই কোথাও লিখে রাখুন। কারণ পরে যদি নেটওয়ার্ক সমস্যা হয়, ব্রাউজার হঠাৎ বন্ধ হয়ে যায়, বা অন্য কোনো কারণে ফর্ম অসম্পূর্ণ থেকে যায়। তাহলে এই Transaction ID দিয়ে আবার ফর্মে ঢুকে বাকি কাজটা শেষ করতে পারবেন।
ধাপ ৪: প্রথম পক্ষ বা বিক্রেতার তথ্য (Transferor Details)
এখানে আবেদনকারীকে বিক্রেতার সঠিক ব্যক্তিগত পরিচয়, ঠিকানা এবং দলিল সম্পাদন সংক্রান্ত তথ্য দিতে হবে।
- Status: "Adult, Minor, Organization, Confirming Party নাকি Self & Confirming Party" আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য, সেটা বেছে নিন।।
- Name of Transferor: এই অংশে আলাদা করে তিনটে জিনিস দিতে হবে। Initial বক্সে (Mr, Mrs, Miss), Name বক্সে (বিক্রেতার প্রথম নাম), Last Name বক্সে (এখানে পদবি)।
- Alias Name: এই ঘরটা পূরণ করা বাধ্যতামূলক নয়। তবে বিক্রেতার অন্য কোনো নাম (ডাকনাম বা পূর্ব নাম) থাকলে সেটা এখানে লিখতে পারেন।
- Name of Father/Mother/Husband: বিক্রেতার সাথে সম্পর্ক অনুযায়ী পিতা, মাতা বা স্বামীর নাম লিখতে হবে।
- PAN NO/GIR NO: স্ট্যাম্প ডিউটি ৫ লাখ টাকার বেশি হলে বিক্রেতার PAN নম্বর বা GIR নম্বর দিতে হবে। যদি PAN বা GIR নম্বর না থাকে, তাহলে 'Form 16' জমা দেওয়া যেতে পারে।
- Occupation: এখানে বিক্রেতার পেশা কী, সেটা বেছে নিন।
- Sex: এখানে লিঙ্গ কী, সেটা বেছে নিন।
- Religion/Caste: এখানে ধর্ম বা জাতি কী, সেটা বেছে নিন।
- Citizen Of: বিক্রেতার নাগরিকত্ব কি, সেটা বেছে নিন।
- Address: বিক্রেতার সম্পূর্ণ ঠিকানা দিতে হবে। এর মধ্যে রয়েছে - Country, State, District, Police Station, Road, Village/City/Town, Post Office এবং PIN Code।
- এরপর বিক্রেতার Telephone নম্বর ও Mobile নম্বর দিতে হবে।
- Deed Execution By: দলিলটা কে সম্পাদন করবেন, সেটা বেছে নিন। অপশনগুলো হলো : Self ( যদি বিক্রেতা নিজে), Attorney (বিক্রেতার হয়ে তাঁর আইনজীবী), Judge (কোনো আদালতের আদেশ), Not Executed (এখনো দলিল সম্পাদন না হয়ে থাকলে)
- Date of Execution: দলিল সম্পাদনের তারিখ দিন।
- To be Admitted By: কে দলিলটি রেজিস্ট্রেশন অফিসে সাবমিট করবেন (Self, Attorney, Judge, Guardian নাকি Representative) আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য, সেটা বেছে নিন।
বিক্রেতা একের বেশি হলে Add New বাটনে ক্লিক করে প্রত্যেকের তথ্য আলাদা করে দিতে পারবেন। কোনো তথ্য ভুল দিয়ে ফেললে Delete বাটনে ক্লিক করে সেটা মুছে আবার সঠিক তথ্য দিতে পারবেন।
![]() |
| West Bengal e-Requisition Form-এর Seller Details ফর্ম |
ধাপ ৫: দ্বিতীয় পক্ষ বা ক্রেতার তথ্য (Transferee Details)
এই অংশের বেশিরভাগ তথ্যই বিক্রেতার মতোই। শুধু এবার ক্রেতার সঠিক তথ্য দিয়ে প্রতিটা ঘর পূরণ করুন। এখানে সাধারণত যা যা তথ্য লাগবে।
- Status: ক্রেতা Adult (প্রাপ্তবয়স্ক) নাকি Minor (নাবালক), অথবা কোনো Organization হলে সেটা বেছে নিন।
- Name: প্রথমে Initial (Mr/Mrs), তারপর First Name আর Last Name লিখুন।
- Alias Name: ক্রেতার অন্য কোনো নাম বা ডাক নাম থাকলে এখানে লিখুন। এটা বাধ্যতামূলক নয়।
- Nane of Father/Mother/Guardian Name: ক্রেতার সাথে সম্পর্ক অনুযায়ী পিতা, মাতা বা অভিভাবকের নাম লিখুন।
- PAN/GIR No.: লেনদেনের স্ট্যাম্প ডিউটি ৫ লাখ টাকার বেশি হলে ক্রেতার PAN নম্বর বা GIR নম্বর দিতে হবে। না থাকলে 'Form 16' জমা দেওয়া যায়।
- Occupation: ক্রেতা কী পেশায় আছেন, তা লিখুন।
- Sex: ক্রেতার লিঙ্গ বেছে নিন।
- Religion/Caste: ক্রেতার ধর্ম ও জাতি লিখুন।
- Citizen Of: ক্রেতার নাগরিকত্ব কোন দেশের, তা বেছে নিন।
- Address Details: ক্রেতার সম্পূর্ণ ঠিকানা দিন। Country, State, District, Police Station, Road, Village/City/Town, Post Office আর PIN Code সবগুলো ঘর পূরণ করে।
- Mobile No.: ক্রেতার মোবাইল নম্বর দিন।
- Deed Execution By: দলিলটা কে সম্পাদন করবেন, তা বেছে নিন। নিজে (Self), তাঁর আইনজীবী (Attorney), আদালতের মাধ্যমে (Judge), অথবা এখনো সম্পাদন না হলে (Not Executed)।
- Date of Execution: দলিল সম্পাদনের তারিখ দিন।
- To be Admitted By: রেজিস্ট্রার অফিসে গিয়ে দলিলটা কে সাবমিট করবেন, তা বেছে নিন। নিজে (Self), আইনজীবী (Attorney), আদালতের মাধ্যমে (Judge), অভিভাবক (Guardian - ক্রেতা নাবালক হলে), অথবা কোনো প্রতিনিধি (Representative)।
ক্রেতা একের বেশি হলে Add New বাটনে ক্লিক করে প্রত্যেকের তথ্য আলাদা করে দিতে পারবেন। কোনো তথ্য ভুল দিয়ে ফেললে সেই এন্ট্রি Delete করে আবার সঠিক তথ্য যোগ করুন।
![]() |
| West Bengal e-Requisition Form-এর Buyer Details ফর্ম |
ধাপ ৬: সাক্ষীর তথ্য (Identifier Details)
বিক্রেতা আর ক্রেতার তথ্য দেওয়ার পর এবার দিতে হবে Identifier Details, মানে সাক্ষীর তথ্য। Identifier হলেন এমন একজন মানুষ, যিনি দলিলের দুই পক্ষকেই চেনেন আর তাদের সনাক্ত করার কাজটা করেন। এই অংশে সাক্ষীর ব্যক্তিগত আর যোগাযোগের তথ্য দিতে হবে। যেমন
- নাম: Initial, First Name আর Last Name
- পেশা (Occupation)
- ধর্ম/জাতি (Religion/Caste)
- সম্পূর্ণ ঠিকানা
- মোবাইল নম্বর
- অন্যান্য প্রয়োজনীয় পরিচয় ও যোগাযোগের তথ্য
![]() |
| West Bengal e-Requisition Form-এর Identifier Details ফর্ম |
ধাপ ৭: জমির বিস্তারিত তথ্য (Land Details)
- District: জমিটা কোন জেলায় আছে, তা সিলেক্ট করুন।
- Thana: জেলা সিলেক্ট করার পর সেই জেলার থানাগুলো থেকে সঠিক থানা বেছে নিন।
- Local Body: জমিটা পৌরসভা, কর্পোরেশন নাকি গ্রাম পঞ্চায়েতের আওতায়, সেটা এখান থেকে বেছে নিন।
- Mouza: জমিটা কোন মৌজায় পড়ে, তার নাম সিলেক্ট করুন।
- Road ও Road Zone: জমিটা কোন রাস্তার ধারে বা কোন এলাকায়, সেটা সিলেক্ট করুন। রাস্তার নাম অনুযায়ী সরকার একটা "জোন" ঠিক করে রাখে, আর সেটার উপর ভিত্তি করেই জমির দাম নির্ধারণ হয়।
- Ward No ও Premises No: শহরাঞ্চলের জমি হলে ওয়ার্ড নম্বর আর প্রেমিসেস নম্বর (থাকলে) দিন।
- Jurisdiction of: জমিটা কোন রেজিস্ট্রেশন অফিসের আওতায় পড়ে, এটা এলাকা অনুযায়ী সিস্টেম নিজেই বলে দেয়।
- Plot No / RS বা LR খতিয়ান নম্বর: আপনার জমির প্লট নম্বর আর খতিয়ান নম্বর (RS বা LR রেকর্ড অনুযায়ী) হুবহু বসিয়ে দিন। এই নম্বর ধরেই সিস্টেম Land Records এর সাথে মিলিয়ে জমির আসল তথ্য বের করে।
- Proposed Land Use: জমিটা ভবিষ্যতে কী কাজে লাগবে তা বলুন। যেমন বসবাসের জন্য (Bastu)।
- Nature of Land: রেকর্ড অনুযায়ী জমির শ্রেণী কী, এটা প্লট নম্বর দেওয়ার পর সিস্টেম নিজে থেকেই দেখিয়ে দেয়।
- Area of Land: এখানে একটা ভালো সুবিধা আছে। একর, বিঘা, কাঠা, ছটাক বা বর্গফুট, যেই এককে জানেন সেভাবেই লিখুন। সিস্টেম নিজে থেকে সব যোগ করে "Decimal" এ কনভার্ট করে দেবে।
- Is Property on Road: জমিটার সাথে রাস্তার সরাসরি সংযোগ আছে কিনা, Yes অথবা No দিয়ে বলুন।
- Approach Road Width: জমিতে ঢোকার রাস্তা থাকলে তার প্রস্থ কত ফুট, তা লিখুন। এটা জমির দামের উপর প্রভাব ফেলে।
- Adjacent to Metal Road: জমিটা পাকা রাস্তার গা ঘেঁষে কিনা, তা লিখুন।
- Litigated Property: জমি নিয়ে আদালতে কোনো মামলা চলছে কিনা, সততার সাথে Yes বা No বেছে নিন।
- Encumbered by Tenant: জমিটিতে কোনো ভাড়াটে বসবাস করছেন কিনা, তা জানাতে হবে।
- Tenant is Purchaser: ভাড়াটে থাকলে, সেই ভাড়াটেই জমিটা কিনছেন নাকি অন্য কেউ কিনছেন, তা বলুন।
- Bargadar আছে কিনা: জমিতে বর্গাদার (ভাগ চাষি) থাকলে তা জানান, আর বর্গাদার নিজেই ক্রেতা কিনা সেটাও বলুন।
- Consideration Value: বিক্রেতা-ক্রেতার মধ্যে জমির যে দাম নিয়ে চুক্তি হয়েছে, সেই আসল টাকার অঙ্কটা এখানে লিখুন
- Equally Distributed: সমান ভাগে ভাগ হবে
- By Area: কে কতটুকু (একর/বিঘা/কাঠা) নিচ্ছেন, সেটা আলাদা করে লিখতে হবে।
- By Percentage: কে কত শতাংশ নিচ্ছেন, তা লিখতে হবে (মোট জমির পরিমাণ অবশ্যই ১০০% হতে হবে, একটু কম-বেশি হলেও ফর্ম সেভ হবে না)।
![]() |
| West Bengal e-Assessment Slip-এর Land Details ধাপে জমির প্রয়োজনীয় তথ্য পূরণ করার অংশ। |
ধাপ ৮: বাড়ি বা কাঠামোর তথ্য (Structure Details)
- Structure: সাধারণ বসতবাড়ি বা ভবন
- Covered Garage: ছাদযুক্ত গ্যারেজ
- Open Garage: খোলা গ্যারেজ
- Total Area of Floor (Sq. Ft.): এই ফ্লোরটা কত বর্গফুট জায়গা জুড়ে তৈরি, সেটা লিখুন।
- Consideration Value: এই বাড়ি তৈরি করতে কত টাকা খরচ হয়েছে, সেটা এখানে লিখুন।
- Encumbered by Tenant: বাড়িতে কোনো ভাড়াটে থাকলে Yes দিন, না থাকলে No।
- Whether Tenant is Purchaser: যদি জমির ক্রেতা এই ভাড়াটেই হয়, তাহলে Yes দিন।
- Total No. of Floors: পুরো বাড়িতে মোট কতগুলো ফ্লোর আছে সেটা লিখুন।
- Lift Facility: বাড়িতে লিফট থাকলে Yes দিন।
- No. of Shops in Building: যদি বাড়িতে দোকানঘর থাকে, কতগুলো দোকানঘর আছে সেটা লিখুন। না থাকলে ০ (শূন্য) দিন।
- Litigated Property: বাড়ি নিয়ে কোনো মামলা চলছে কিনা, তা বলুন।
- Is Audit Report?: বাড়িটার কোনো স্ট্রাকচারাল অডিট রিপোর্ট করা আছে কিনা, তা বলুন।
- Date of Completion of Structure: বাড়ি তৈরি কবে শেষ হয়েছে, সেই তারিখ দিন।
- Amount of Decorative Charges: বাড়িতে বাড়তি সাজসজ্জার জন্য আলাদা কোনো খরচ থাকলে, সেই পরিমাণ লিখুন।
- Floor No: কোন তলা (গ্রাউন্ড ফ্লোর হলে ০, প্রথম তলা হলে ১, এভাবে)।
- Structure Type: ওই ফ্লোরটি কী কাজে ব্যবহার হচ্ছে। যেমন Residential (বসবাসের জন্য) না Commercial (দোকান/ব্যবসার জন্য)।
- Floor Type: মেঝেতে কী বসানো আছে। যেমন মার্বেল, টাইলস, সিমেন্ট ইত্যাদি।
- Roof Type: ছাদ পাকা নাকি টালি বা টিনের।
- Extent of Completion: বাড়িটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে নাকি এখনো তৈরি হচ্ছে।
- Age of Floor: ওই ফ্লোরটি কত বছর আগে তৈরি হয়েছে।
![]() |
| Structure Details ধাপে জমির উপর থাকা বাড়ি বা অন্যান্য কাঠামোর তথ্য দেওয়ার অংশ। |
ধাপ ৯: ফ্ল্যাটের তথ্য (Apartment / Flat Details)
- Flat/Apartment: সাধারণ ফ্ল্যাট।
- Mezzanine Floor: দুই তলার মাঝের অতিরিক্ত ছোট ফ্লোর।
- Covered Garage: ছাদযুক্ত গাড়ি রাখার জায়গা।
- Open Garage: খোলা গাড়ি রাখার জায়গা।
- Servant Quarter: কাজের লোকেদের থাকার ঘর।
- Asbestos/Tin Shed Structure: টিন বা অ্যাসবেসটসের ছাদের ঘর।
- Roof Right (with construction right): ছাদ ব্যবহারের অধিকার আছে, আর ছাদের উপর নতুন ঘর বা কাঠামো বানানোরও অধিকার আছে।
- Roof Right (without construction right): শুধু ছাদ ব্যবহারের অধিকার আছে, কিন্তু ছাদের ওপর নতুন করে কিছু বানানোর অধিকার নেই।
- জেলা, থানা, Local Body, Road: ফ্ল্যাটটা যে জেলা-থানা-এলাকায় অবস্থিত সেটা সিলেক্ট করুন।
- Premises No, Ward No: ফ্ল্যাটটা যেখানে আছে তার প্রেমিসেস নম্বর ও ওয়ার্ড নম্বর দিন।
- Project Name: ফ্ল্যাটটা কোনো নির্দিষ্ট প্রোজেক্ট অংশ হলে তার নাম দিন, না হলে "Not Available" রেখে দিন।
- Covered Area: ফ্ল্যাটের ভেতরের আসল ব্যবহারযোগ্য জায়গা (দেওয়াল বাদে) বর্গফুটে লিখুন।
- Super Built-up Area: বাড়ির মোট ঢাকা জায়গার (Covered Area) সঙ্গে সিঁড়ি, লিফট, লবি ইত্যাদি কমন জায়গার আপনার অংশ যোগ করে Super Built-up Area হিসাব করা হয়। Super Built-up Area, Covered Area-এর থেকে কমপক্ষে ২০% বেশি হতে হবে।
- Use of Flat: ফ্ল্যাটটা বসবাসের জন্য (Residential) নাকি ব্যবসার জন্য (Commercial বা Semi-Commercial) ব্যবহার হবে তা বেছে নিন।
- Floor Type: মেঝেতে কী বসানো আছে। যেমন মার্বেল, টাইলস, ভিট্রিফায়েড ইত্যাদি।
- Flat located in which floor: ফ্ল্যাটটা বিল্ডিংয়ের কততলায় অবস্থিত।
- Flat No: ফ্ল্যাট নম্বর (যেমন 1A, 3B ইত্যাদি) হুবহু লিখুন।
- Age of the Flat (বছরে): ফ্ল্যাটটি তৈরি হওয়ার পর থেকে কত বছর হয়েছে, সেটাই এখানে লিখতে হবে।
- Encumbered by Tenant: ফ্ল্যাটে কোনো ভাড়াটে থাকলে Yes দিন।
- Is Property on Road: ফ্ল্যাটের বিল্ডিংটি সরাসরি রাস্তার পাশে বা রাস্তার মুখে রয়েছে কি না।
- Width of Approach Road: ফ্ল্যাটে ঢোকার রাস্তার প্রস্থ (ফুটে) লিখুন।
- Litigated Property: ফ্ল্যাট নিয়ে কোনো মামলা চলছে কিনা।
- Consideration Value: এই ফ্ল্যাটটার জন্য বিক্রেতা-ক্রেতার মধ্যে যে দামে সমঝোতা হয়েছে সেটা লিখুন।
- Is Audit Report Produced: ফ্ল্যাটের কোনো অডিট রিপোর্ট থাকলে জানান।
- Decorative Charges: সাজসজ্জা বাবদ আলাদা খরচ থাকলে তার পরিমাণ কত।
- Date of Completion of Flat / Date of New or First Allotment: ফ্ল্যাটটা কবে তৈরি শেষ হয়েছে বা প্রথম কবে অ্যালট (যেমন কোনো প্রমোটার বা ডেভেলপার যখন নতুন ফ্ল্যাট তৈরি করে প্রথমবার কোনো ক্রেতাকে সেটা দেয়)হয়েছিল তার তারিখ।
- Other Amenities: বিল্ডিংয়ে যে যে সুবিধা রয়েছে, সেগুলোর পাশে টিক দিন। যেমন—লিফট, ছাদের বাগান, সুইমিং পুল, ক্লাব, জিম ও শপিং কমপ্লেক্স। যে সুবিধাগুলো নেই, সেগুলোতে টিক দেওয়ার দরকার নেই।
![]() |
| Apartment / Flat Details ধাপে ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্টের প্রয়োজনীয় তথ্য দেওয়ার অংশ। |
যদি সম্পত্তিটি Commercial বা Semi-Commercial হয়, তাহলে “Use of Flat” থেকে সঠিকটি অপশনটাই বেছে নিন। কারণ এই তথ্যের ওপর Stamp Duty-এর হিসাব পরিবর্তন হতে পারে।
ধাপ ১০: Finalize (চূড়ান্ত যাচাই)
সব প্রপার্টি ও পক্ষের তথ্য দেওয়া হয়ে গেলে “Finalize” অপশনে ক্লিক করুন।- Major Transaction: সংশ্লিষ্ট প্রধান Transaction নির্বাচন করুন। যেমন - Other than Immovable Property
- Minor Transaction: তার অধীনে সঠিক ধরন নির্বাচন করুন। যেমন - Declaration
- No of Declaration: বক্সে Declaration এর সংখ্যা লিখে Save করুন।
- Expected Date of the Presentation of the Deed: এখানে যেদিন দলিলটি রেজিস্ট্রেশন অফিসে উপস্থাপন করার সম্ভাবনা আছে, সেই তারিখ লিখবেন।
- Amount of Stamp Duty to be Paid by Non Judicial Stamp: আপনি যদি Non-Judicial Stamp-এর মাধ্যমে স্ট্যাম্প ডিউটির কিছু অংশ আগে দিতে চান, তাহলে সেই টাকার পরিমাণ এখানে লিখবেন।
- Select the Registration Office where deed will be Registered: এখানে যে Registration Office-এ দলিলটি রেজিস্ট্রি করবেন, সেই অফিসটি তালিকা থেকে নির্বাচন করবেন। (যেমন D.S.R. / A.D.S.R. / A.R.A.)
![]() |
| West Bengal e-Assessment Slip-এর Finalize ধাপে তথ্য যাচাই করে e-Assessment Slip Preview ও Query Number Generate করার অপশন। |
ধাপ ১১: Generate Query No (Assessment Slip জেনারেট করুন)
অসম্পূর্ণ ফর্ম কীভাবে সম্পূর্ণ করবেন?
- Transaction ID ও Mobile No. দিয়ে সার্চ করুন।
- অথবা Applicant Name ও Mobile No. দিয়েও সার্চ করতে পারেন।
- তালিকায় আপনার অসম্পূর্ণ ফর্মটি দেখা গেলে “Complete” বাটনে ক্লিক করুন।
- কনফার্মেশন মেসেজ এলে “OK” চাপুন।
- এরপর যেখানে ফর্মটি অসম্পূর্ণ ছিল, সেখান থেকেই বাকি তথ্য পূরণ করতে পারবেন।
গুরুত্বপূর্ণ নিয়মকানুন ও সময়সীমা এক নজরে
| বিষয় | তথ্য |
|---|---|
| Query-এর বৈধতা (e-Payment) | ৩০ দিন |
| Query-এর বৈধতা (Assessed Market Value সহ) | ৪৪ দিন |
| ইউজার চার্জ (১৫ পাতা পর্যন্ত) | ₹১৭৫ |
| অতিরিক্ত প্রতি পাতার চার্জ | ₹৬ |
| Online Payment প্রযোজ্য | স্ট্যাম্প ডিউটি ₹৫,০০০-এর বেশি হলে |
| PAN নম্বর বাধ্যতামূলক | সম্পত্তির মূল্য ₹৫ লাখ বা তার বেশি হলে |
| PAN না থাকলে বিকল্প | Form 60 জমা দিতে হবে |
| e-Assessment Slip ইস্যু চার্জ (শহরাঞ্চল) | ₹৫০ |
| রিপোর্টের ধরন | Provisional (চূড়ান্ত যাচাই করবেন Registering Officer) |
| GRIPS-এ পেমেন্ট না করলে | মিউটেশন ফি BLLRO অফিসে আলাদা দিতে হবে |
প্রায়ই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
প্রশ্ন: e-Requisition Form কে ফিলাপ করতে পারে?
উত্তর: আবেদনকারী নিজে অথবা তার প্রতিনিধি/আইনজীবী—যে কেউ ওয়েবসাইট থেকে e-Requisition Form পূরণ করতে পারেন। এই ফর্ম পূরণ করার জন্য লগইন বা রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক নয়।
প্রশ্ন: Assessment Slip জেনারেট করতে কি টাকা লাগে?
উত্তর: হ্যাঁ, শহরাঞ্চলের জন্য ₹৫০ চার্জ প্রযোজ্য। এছাড়া প্রতি ট্রানজ্যাকশনে সর্বোচ্চ ১৫ পাতার জন্য ₹১৭৫ ইউজার চার্জ লাগে।
প্রশ্ন: একবার Query Number জেনারেট হয়ে গেলে কি তথ্য পরিবর্তন করা যায়?
উত্তর: না। Query Number জেনারেট হওয়ার পর তথ্য পরিবর্তন করা যায় না। তাই Generate করার আগে “Preview e-Assessment Slip”-এ গিয়ে সব তথ্য ভালোভাবে যাচাই করে নিন।
প্রশ্ন: PAN নম্বর না থাকলে কী করব?
উত্তর: ₹৫ লাখ বা তার বেশি মূল্যের লেনদেনের ক্ষেত্রে PAN-এর প্রয়োজন হতে পারে। PAN না থাকলে প্রযোজ্য ক্ষেত্রে আয়কর বিভাগের Form 60 পূরণ করে জমা দিতে হয়।
প্রশ্ন: Transaction ID হারিয়ে ফেললে কী হবে?
উত্তর: চিন্তার কারণ নেই। “Fill up Incomplete e-Requisition Form” অপশনে গিয়ে Applicant Name ও Mobile No. দিয়েও অসম্পূর্ণ ফর্মটি খুঁজে বের করা যায়।
প্রশ্ন: একাধিক জমি বা ফ্ল্যাট একসাথে একটি ফর্মে যোগ করা যায় কি?
উত্তর: হ্যাঁ। প্রতিটি Land, Structure বা Apartment-এর তথ্য Save করার পর সিস্টেম আরও একটি প্রপার্টি যোগ করবেন কি না জানতে চাইবে। Yes নির্বাচন করে একই ফর্মে একাধিক প্রপার্টি যোগ করা যায়।
প্রশ্ন: e-Assessment Slip কি চূড়ান্ত (Final) নথি?
উত্তর: না। e-Assessment Slip একটি Provisional রিপোর্ট। দলিল রেজিস্ট্রেশনের সময় সংশ্লিষ্ট Registering Officer তথ্য ও মূল্যায়ন চূড়ান্তভাবে যাচাই করেন।
প্রশ্ন: জমির পরিমাণ কি যেকোনো ইউনিটে দেওয়া যায়?
উত্তর: জমির পরিমাণ দেওয়ার সময় সিস্টেমে যে ইউনিটগুলো দেওয়ার সুযোগ রয়েছে, সেগুলোর মধ্যে প্রযোজ্য ইউনিট নির্বাচন করতে পারেন। যেমন—একর, বিঘা, কাঠা, ছটাক বা বর্গফুট। সিস্টেম প্রয়োজন অনুযায়ী পরিমাণকে Decimal-এ কনভার্ট করে দেখাতে পারে।
প্রশ্ন: স্ট্যাম্প ডিউটি কি সম্পূর্ণ অনলাইনে দেওয়া যায়?
উত্তর: স্ট্যাম্প ডিউটির পরিমাণ ও প্রযোজ্য নিয়ম অনুযায়ী অনলাইনে পেমেন্ট করা যায়। কিছু ক্ষেত্রে আংশিক টাকা Non-Judicial Stamp-এর মাধ্যমে এবং বাকি টাকা অনলাইনে দেওয়ার সুযোগও থাকতে পারে।
প্রশ্ন: অসম্পূর্ণ ফর্ম কতদিন পর্যন্ত সম্পূর্ণ করা যায়?
শেষ কথা
জমি-জমা, ভূমি রেকর্ড, সরকারি প্রকল্প ও নাগরিক পরিষেবা নিয়ে তথ্যভিত্তিক কনটেন্ট তৈরি করি। সরকারি ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য যাচাই করে সহজ ভাষায় তুলে ধরাই আমার লক্ষ্য, যাতে সাধারণ মানুষ বিভিন্ন সরকারি পরিষেবা ও আবেদন প্রক্রিয়া সহজে বুঝতে পারেন।









