জমির শতাংশ হিসাব ক্যালকুলেটর ও জমির শতাংশ বা শতক বের করার নিয়ম
জমির পরিমাপ শতাংশ ক্যালকুলেটর
(দৈর্ঘ্য ও প্রস্থ দিয়ে শতাংশ ও কাঠার নিখুঁত হিসাব)
সহজ ভাষায় জমির শতাংশ বা শতক বের করার নিয়ম
ধাপ ১: জমির দৈর্ঘ্য ও প্রস্থ মেপে নিন (ফুট হিসেবে):
প্রথমে একটি ফিতা বা টেপ দিয়ে আপনার জমির লম্বা অংশ (দৈর্ঘ্য) এবং চওড়া অংশ (প্রস্থ) ফুটে মেপে নিন।উদাহরণ স্বরূপ -
ধরুন, আপনার জমিটি লম্বায় ৫০ ফুট এবং চওড়ায় ৪০ ফুট।
ধাপ ২: মোট বর্গফুট (Square Feet) বের করুন:
উদাহরণ স্বরূপ -ধরুন, আপনার জমিটি লম্বায় ৫০ ফুট (দৈর্ঘ্য) এবং চওড়ায় ৪০ ফুট (প্রস্থ)। এখন সূত্র [দৈর্ঘ্য x প্রস্থ = বর্গফুট], এই হিসাবে - ৫০x৪০ =২০০০ বর্গফুট
ধাপ ৩: শতাংশ বের করার নিয়ম:
উদাহরণ স্বরূপআগেই আমার দৈর্ঘ্য এবং প্রস্থকে গুণ করে মোট বর্গফুট বার করেছি (২০০০ বর্গফুট)। তাহলে এখন মোট বর্গফুট ২০০০ কে ৪৩৫.৬ দিয়ে ভাগ করব। যেমন ২০০০÷৪৩৫.৬= ৪.৫৯১৩৬৮২২৭৭৩১৮ আসে। আর আমরা সবাই দশমিকের(.) পর দুটি নম্বর ধরা হয়। তাই এখানে ৪.৫৯ কেই ধরা হবে।
ফিতা ছাড়া হাত দিয়ে জমি মাপার সহজ উপায়
- হাত দিয়ে দৈর্ঘ্য মাপার উপায়: আপনার ৫০ ফুটের দৈর্ঘ্যকে হাত দিয়ে মাপলে আনুমানিক ৩৩.৩৩ হবে। এটি কে আমরা ৩৩ হাত ধরে নিলাম।
উদাহরণ স্বরূপ, ৩৩ হাত দৈর্ঘ্য। এবার ১ হাত সমান ১.৫ ফুট। Formul- ৩৩ x ১.৫ = ৪৯.৫ ফুট।
- হাত দিয়ে প্রস্থ মাপার উপায়: আপনার ৪০ ফুটের প্রস্থকে হাত দিয়ে মাপলে আনুমানিক ২৬.৬৬ হবে। এটি কে আমরা ২৭ হাত ধরে নিলাম।
উদাহরণ স্বরূপ, ২৭ হাত প্রস্থ। এবার ১ হাত সমান ১.৫ ফুট। Formul- ২৭ x ১.৫ = ৪০.৫ ফুট।
এখন আমাদের বার করতে হবে, ১ শতাংশ সমান কত হাত?
জমির শতাংশ বার করার সূত্র - (দৈর্ঘ্য × প্রস্থ) ÷ ৪৩৫.৬ = শতাংশ
যেমন - দৈর্ঘ্য ও প্রস্থের গুণ ফলকে ১ শতাংশ দিয়ে ভাগ করলে টোটাল জমির শতাংশ বেরিয়ে আসে।
FAQs: জমির শতাংশ ক্যালকুলেটর সম্পর্কে সাধারণ প্রশ্ন
প্রশ্ন: দৈর্ঘ্য ও প্রস্থ ফুটে জানা থাকলে কীভাবে জমির শতাংশ বের করব?
উত্তর: প্রথমে দৈর্ঘ্য × প্রস্থ করে মোট বর্গফুট (Square Feet) বের করুন। এরপর মোট বর্গফুটকে ৪৩৫.৬ দিয়ে ভাগ করুন। যে ফলাফল পাবেন সেটিই জমির শতাংশ (শতক)।
সূত্র: (দৈর্ঘ্য × প্রস্থ) ÷ ৪৩৫.৬ = শতাংশ
প্রশ্ন: ১ শতাংশ বা ১ শতক সমান কত বর্গফুট?
উত্তর: বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে প্রচলিত জমির হিসাব অনুযায়ী ১ শতাংশ (শতক) = ৪৩৫.৬ বর্গফুট। জমির পরিমাপের সময় শতাংশ বের করতে এই মান ব্যবহার করা হয়।
প্রশ্ন: হাত দিয়ে জমি মাপলে কি সঠিক শতাংশ পাওয়া যায়?
উত্তর: হাত দিয়ে জমি মাপলে একটি আনুমানিক হিসাব পাওয়া যায়। কারণ সবার হাতের দৈর্ঘ্য এক নয়। তাই সঠিক পরিমাপের জন্য ফিতা, টেপ বা সার্ভেয়িং যন্ত্র ব্যবহার করা ভালো।
প্রশ্ন: জমির আকার যদি আয়তাকার না হয়, তাহলে কি এই ক্যালকুলেটর ব্যবহার করা যাবে?
উত্তর: এই ক্যালকুলেটর মূলত আয়তাকার (Rectangular) বা বর্গাকার (Square) জমির জন্য উপযোগী। অনিয়মিত আকারের জমির ক্ষেত্রে জমিকে কয়েকটি ছোট অংশে ভাগ করে আলাদা আলাদা ক্ষেত্রফল বের করে পরে যোগ করতে হবে।
প্রশ্ন: শতাংশ থেকে কাঠা বা বিঘায় রূপান্তর করা যায় কি?
উত্তর: হ্যাঁ, শতাংশ থেকে কাঠা ও বিঘায় রূপান্তর করা যায়। তবে বিভিন্ন অঞ্চলে কাঠা ও বিঘার মান ভিন্ন হতে পারে। তাই আপনার এলাকার প্রচলিত মান অনুযায়ী হিসাব করা উচিত।
জমি-জমা, ভূমি রেকর্ড, সরকারি প্রকল্প ও নাগরিক পরিষেবা নিয়ে তথ্যভিত্তিক কনটেন্ট তৈরি করি। সরকারি ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য যাচাই করে সহজ ভাষায় তুলে ধরাই আমার লক্ষ্য, যাতে সাধারণ মানুষ বিভিন্ন সরকারি পরিষেবা ও আবেদন প্রক্রিয়া সহজে বুঝতে পারেন।

Use full content