Banglarbhumi 2026 Online Apply: বাংলারভূমি পোর্টালে আবেদন করার সম্পূর্ণ নিয়ম
পশ্চিমবঙ্গ সরকারের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের অফিসিয়াল পোর্টাল হলো বাংলারভূমি (Banglarbhumi)। এই পোর্টাল ব্যবহার করে আপনি এখন ঘরে বসেই জমির মিউটেশন (Mutation), কনভার্সন (Conversion) অথবা অনলাইন খাজনা (Online Khajna) জমা দিতে পারেন। তবে Banglarbhumi gov in-এ online apply করার প্রক্রিয়াটি আপনার জানা থাকা অত্যন্ত জরুরি।
২০২৬ সালে Banglarbhumi gov in-এ online apply করা আরও সহজ হয়েছে, কারণ সব আবেদন এখন Citizen Services-এর মাধ্যমে অনলাইনে করা যায়। তাই আজকের এই পোস্টে আমরা লেটেস্ট আপডেট অনুযায়ী খুব সহজ ভাষায় ধাপে ধাপে দেখাবো কীভাবে বাংলারভূমি পোর্টালের Citizen Services ব্যবহার করে অনলাইনে আবেদন করতে হয়।
বাংলারভূমি পোর্টালে আবেদনের জন্য কী কী ডকুমেন্টস লাগবে?
অনলাইনে আবেদন শুরু করার আগে প্রয়োজনীয় সব কাগজপত্র গুলো স্ক্যান করে আগে থেকেই রেডি রাখা ভালো। মনে রাখবেন, ২০২৬ সালের নতুন নিয়ম অনুযায়ী সব ফাইল অবশ্যই PDF ফরম্যাটে হতে হবে এবং প্রতিটি ফাইলের সাইজ ২ MB-এর মধ্যে রাখতে হবে (২ MB-এর বেশি হলে হবে না)।
Banglarbhumi 2026 Online Apply- এর কাগজপত্র গুলো বক্সের ভিতরে দেওয়া হলো -
| ডকুমেন্ট | বিবরণ |
| রেজিস্টার্ড দলিল (Registered Deed) | প্রধান দলিল এবং জমিটি যদি আগে আরও কয়েকবার হাতবদল হয়ে থাকে, তবে পিঠ দলিল (Chain Deeds)। |
| খাজনার রসিদ | জমি বা জায়গার সর্বশেষ খাজনা জমার আপ-টু-ডেট রসিদ (শেষ খাজনা জমার কাগজ)। |
| আবেদনকারীর পরিচয়পত্র | আধার কার্ড (Aadhaar Card), ভোটার কার্ড (Voter ID), প্যান কার্ড (PAN Card), ড্রাইভিং লাইসেন্স (Driving License) |
| অন্যান্য নথিপত্র (ওয়ারিশন সার্টিফিকেট) | উত্তরাধিকার সূত্রে পাওয়া জমির ক্ষেত্রে ওয়ারিশন সার্টিফিকেট (Warish Certificate) এবং পঞ্চায়েত বা পৌরসভার প্রধানের দেওয়া সার্টিফিকেট (উত্তরাধিকার জমির ক্ষেত্রে প্রয়োজন)। |
Step-by-Step: বাংলারভূমি পোর্টালে অনলাইন আবেদন করার নিয়ম
বাংলারভূমি পোর্টালের (Banglarbhumi) মাধ্যমে আপনি কোন পরিষেবার জন্য অনলাইনে আবেদন করতে চাইছেন? সেটি নির্ধারণ করুন। যেমন— মিউটেশন (Mutation), কনভার্সন (Conversion), রেকর্ড সংশোধন, খাজনা প্রদানসহ আরও নানা সরকারি পরিষেবা। নিচে আবেদন করার সম্পূর্ণ প্রক্রিয়াটি সহজভাবে ধাপে ধাপে দেওয়া হলো:
ধাপ ১: পোর্টালে সাইন আপ এবং লগইন (Banglarbhumi Login)
জরুরি নোট (২০২৬ আপডেট): নতুন অ্যাকাউন্ট খোলার সময় এখন মোবাইল নম্বর এবং ইমেল আইডি—উভয় ক্ষেত্রেই আলাদা আলাদা ওটিপি (Dual OTP Verification) দিয়ে ভেরিফাই করা বাধ্যতামূলক।
- Banglarbhumi gov in এতে SIGN IN:
1- Login বাটনে ক্লিক, 2 - ইউজার আইডি দাও, 3 - পাসওয়ার্ড দাও, 4 - ক্যাপচা কোড দাও, 5 - OTP দিয়ে সাবমিট বাটনে ক্লিক
ধাপ ২: অনলাইন অ্যাপ্লিকেশন মেনু সিলেক্ট করা
- সফলভাবে Banglarbhumi Portal - এ লগইন করার পর ওয়েবসাইটের ড্যাশবোর্ডের ওপরের দিকে 'Citizen Services' নামের একটি ট্যাব দেখতে পাবেন, সেটিতে ক্লিক করুন।
- এরপর একটি ড্রপডাউন মেনু আসবে, সেখান থেকে 'Online Application' অপশনটি বেছে নিন।
- Mutation Application (জমির নামপত্তন বা নিজের নামে রেকর্ড করা)
- Conversion Application (জমির শ্রেণী পরিবর্তন, যেমন ডাঙ্গা থেকে বাস্তু করা)
- Warish Application (উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা বদল)
- Land Revenue (Khajna) Application (অনলাইন জমির খাজনা প্রদান)
- Mobile number update Against Khatian (খতিয়ানের মোবাইল নম্বর আপডেট করা)
- Fees Payment (ফিস প্রদান)
ধাপ ৩: জমির বিবরণ এবং আবেদনকারীর তথ্য পূরণ করা
আপনি যে অ্যাপ্লিকেশনেই (Mutation বা Conversion) ক্লিক করুন না কেন, স্ক্রিনে একটি অনলাইন ফর্ম ওপেন হবে। এই ফর্মে আপনাকে ৪টি প্রধান অংশ খুব সাবধানে পূরণ করতে হবে। নিচে একটি সহজ উদাহরণসহ দেওয়া হলো:
- জমির এলাকা (District, Block & Mouza): ফর্মের শুরুতেই ড্রপডাউন মেনু থেকে আপনার জমির সঠিক জেলা, ব্লক এবং জে.এল নম্বরসহ মৌজা সিলেক্ট করুন।
- আবেদনকারীর তথ্য (Applicant Description): এখানে আপনার নিজের নাম, অভিভাবকের নাম, ঠিকানা, পরিচয়পত্রের নম্বর, কাস্ট (Caste) এবং মোবাইল নম্বরটি সঠিকভাবে লিখুন। আপনি নিজের জমির জন্য আবেদন করলে 'Self' অপশনটি বেছে নেবেন।
- বিক্রেতার তথ্য (Particulars of Transferer): (এটি মূলত মিউটেশনের ক্ষেত্রে লাগে) জমিটি আপনি যার কাছ থেকে কিনেছেন (অর্থাৎ দাতা বা বিক্রেতা), দলিলে দেখে তার নাম, ঠিকানা এবং পুরোনো খতিয়ান নম্বরটি এখানে বসিয়ে দিন।
- খতিয়ান ও দাগ নম্বর (List of Plots): আপনার কেনা জমির দলিলে যে খতিয়ান নম্বর (Khatian No.) এবং দাগ নম্বর (Plot No.) লেখা আছে, তা এখানে নিখুঁতভাবে টাইপ করুন।
যেমন: District > Hooghly, Block > Singur, Mouza > Gopalnagar (J.L No. 10)।
যেমন: Khatian No. > 1234, Plot No. > 567।
ধাপ ৪: প্রয়োজনীয় কাগজপত্র (PDF) আপলোড করা
ফর্ম পূরণ করা হয়ে গেলে একদম নিচের দিকে ডকুমেন্ট আপলোড করার অপশন পাবেন। এখানে মনে রাখবেন, আপনার ফাইলটি অবশ্যই PDF ফরম্যাটে এবং ২ MB-র কম সাইজের হতে হবে।
- ডকুমেন্ট আপলোড: ফর্মে থাকা 'Choose File' বাটনে ক্লিক করে আপনার মোবাইল বা কম্পিউটারে সেভ থাকা দলিলের PDF ফাইলটি সিলেক্ট করে আপলোড করে দিন।
- ক্যাপচা কোড দিন: স্ক্রিনে যে আঁকাবাঁকা অক্ষর বা সংখ্যাগুলো (Captcha Code) দেখতে পাচ্ছেন, সেগুলো দেখে দেখে পাশের বক্সে সঠিকভাবে টাইপ করুন।
- আবেদন জমা দিন: সব তথ্য শেষবারের মতো ভালো করে মিলিয়ে নিয়ে 'Submit' বাটনে ক্লিক করুন।
- কেস নম্বর নোট করুন: সাবমিট হতেই স্ক্রিনে একটি Application Number বা কেস নম্বর (যেমন: MUT/2026/...) আসবে। এটি কোনো খাতায় লিখে রাখুন বা মোবাইলে স্ক্রিনশট নিয়ে নিন, কারণ পরের ধাপে এটি লাগবে।
ধাপ ৫: অনলাইন ফি জমা দেওয়া (Fees Payment)
আবেদন জমা দেওয়ার পর সরকারি ফি জমা না দিলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। ফি জমা দেওয়ার সহজ নিয়মটি নিচে দেওয়া হলো:
- ফি পেমেন্ট অপশনে যান: বাংলারভূমি পোর্টালের ওপরের মেনু থেকে আবার Citizen Services > Online Application > Fees Payment অপশনে ক্লিক করুন।
- তথ্য পূরণ করুন: এবার আপনার অ্যাপ্লিকেশনের ধরন (যেমন: Mutation বা Conversion) সিলেক্ট করুন এবং আগের ধাপে পাওয়া 'Application Number' ও ক্যাপচা কোডটি বসিয়ে 'Next' করুন।
- টাকার পরিমাণ দেখুন: স্ক্রিনে আপনার নাম এবং আপনাকে কত টাকা সরকারি ফি দিতে হবে তা দেখতে পাবেন। সমস্ত তথ্য মিলে গেলে 'Proceed' বা এগিয়ে যান।
- পেমেন্ট মাধ্যম বেছে নিন: টাকা জমা দেওয়ার জন্য GRIPS Gateway অপশনটি সিলেক্ট করুন। এরপর আপনি আপনার সুবিধা অনুযায়ী নেট ব্যাঙ্কিং, ডেবিট/ক্রেডিট কার্ড কিংবা UPI (যেমন: PhonePe, Google Pay, Paytm)-এর মাধ্যমে টাকা পেমেন্ট করতে পারবেন।
- রসিদ ডাউনলোড করুন: পেমেন্ট সফল (Successful) হয়ে গেলে স্ক্রিন থেকে আপনার Application Receipt এবং Challan-টি ডাউনলোড করে প্রিন্ট করে নিজের কাছে রেখে দিন।
Banglarbhumi Application Status কীভাবে চেক করবেন?
- ধাপ ১: পোর্টালে লগইন করুন: প্রথমে বাংলারভূমি ওয়েবসাইটে (banglarbhumi.gov.in) গিয়ে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে 'Sign In' করে নিন।
- ধাপ ২: Citizen Services-এ যান: লগইন করার পর ওপরের মেনুবার থেকে 'Citizen Services' অপশনে ক্লিক করুন।
- ধাপ ৩: সঠিক অপশনটি বেছে নিন (২০২৬ নিয়ম): অনলাইন আবেদনের স্ট্যাটাস দেখার জন্য এখানে আপনি দুটি অপশন পাবেন:
- আপনি যদি আবেদনের রসিদ বা ফি জমার চালান ডাউনলোড করতে চান, তবে 'Application Receipt/Challan' অপশনে ক্লিক করবেন।
- আর যদি সরাসরি দেখতে চান আপনার ফাইলটি বর্তমানে পাস হলো নাকি রিজেক্ট হলো, তবে 'Online Application Status'-এ ক্লিক করে যে কাজের স্ট্যাটাস দেখতে চান (যেমন: Mutation Status বা Conversion Status) সেটি সিলেক্ট করুন।
- ধাপ ৪: জমির এলাকা ও কেস নম্বর দিন: এবার স্ক্রিনে একটি ছোট ফর্ম আসবে, সেখানে নিচের তথ্যগুলো সঠিকভাবে বসিয়ে দিন:
- District, Block, Mouza: ড্রপডাউন মেনু থেকে আপনার জমির জেলা, ব্লক এবং মৌজা সিলেক্ট করুন।
- Case Number: আবেদন করার সময় যে কেস নম্বরটি (যেমন: MUT/2026/...) পেয়েছিলেন, সেটি নির্দিষ্ট বক্সে টাইপ করুন।
- ধাপ ৫: লাইভ স্ট্যাটাস দেখুন: সবশেষে স্ক্রিনে থাকা ক্যাপচা কোডটি দেখে দেখে পাশের বক্সে বসিয়ে 'Submit' বা 'Search' বাটনে ক্লিক করুন।

