বাংলার ভূমি পাসওয়ার্ড রিসেট করুন মাত্র ৫ মিনিটে - মোবাইল থেকেই!
![]() |
| বাংলার ভূমি পোর্টালে পাসওয়ার্ড ভুলে গেলে মোবাইল দিয়ে নতুন পাসওয়ার্ড তৈরি করার সহজ পদ্ধতি। |
বাংলার ভূমি ওয়েবসাইটে লগইন করার সময় পাসওয়ার্ড মনে পড়ছে না? চিন্তা করবেন না। বাংলার ভূমি পাসওয়ার্ড রিসেট করা খুবই সহজ। শুধু আপনার মোবাইলটি হাতের কাছে রাখলেই হবে। মাত্র ৫ মিনিটে আপনি নিজেই পাসওয়ার্ড রিসেট করে আবার অ্যাকাউন্টে ঢুকতে পারবেন। এই পোস্টে লগইন সমস্যার সমাধানটি ধাপে ধাপে পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে, যাতে কোনো ঝামেলা ছাড়াই আপনি সহজে কাজটি করতে পারেন।
বাংলার ভূমি পাসওয়ার্ড রিসেট করতে কী কী লাগবে?
- মোবাইল নম্বর: যে নম্বর দিয়ে আপনার বাংলার ভূমি অ্যাকাউন্ট খোলা হয়েছে, সেই নম্বরটিই ব্যবহার করতে হবে। এই নম্বরটিই আপনার ইউজারনেম, এবং এই নম্বরেই OTP আসবে।
- ইন্টারনেট: পাসওয়ার্ড রিসেটের সময় ওয়েবসাইটে প্রবেশ ও OTP যাচাই করতে ইন্টারনেট সংযোগ লাগবে।
OTP হলো একটি ছোট গোপন কোড, যা আপনার মোবাইলে মেসেজ আকারে আসে। এই কোডটি ওয়েবসাইটে দিলে ওয়েবসাইট নিশ্চিত হতে পারে যে আপনি অ্যাকাউন্টের আসল মালিক।
বাংলার ভূমি পাসওয়ার্ড রিসেট করার সহজ নিয়ম
ফোনের ব্রাউজারে লিখুন banglarbhumi.gov.in। এটি বাংলার ভূমির সরকারি ওয়েবসাইট। পেজের ওপরে বাঁ দিকে SIGN IN লেখা আছে সেখানে ক্লিক করুন।
ধাপ ১: “Forget Password” চাপুন
SIGN IN এ চাপলে একটি বক্স খুলবে। তার একদম নিচে ছোট অক্ষরে Forget Password লেখা থাকবে সেখানে চাপুন।
ধাপ ২: আপনি কে, সেটা বেছে নিন
এখানে দুটি গোল বোতাম দেখবেন:
ধাপ ৩: OTP এর অনুরোধ
User ID এর ঘরে আপনার মোবাইল নম্বর লিখুন। তারপর নিচে Get OTP বোতামে চাপুন। কিছুক্ষণ পর ওই নম্বরেই OTP মেসেজ আসবে।
ধাপ ৪: নতুন পাসওয়ার্ড তৈরি করুন
এবার নিচের ঘরগুলো পূরণ করুন:
- Enter OTP ঘরে মেসেজে আসা কোডটি লিখুন।
- Enter New Password ঘরে আপনার নতুন পাসওয়ার্ড লিখুন।
- Confirm New Password ঘরে সেই একই পাসওয়ার্ড আবার লিখুন।
ধাপ ৫: ক্যাপচা পূরণ করে Submit করুন
এখন নিচে একটি ক্যাপচা দেখাবে। ক্যাপচা হলো একটি ছোট ছবি, যেখানে সাধারণত একটি সহজ অঙ্ক থাকে (যেমন ১ × ৫ = ? বা ৩ + ৪ = ?)।
- ছবিতে যে অঙ্কটি থাকবে, সেটি মনে মনে হিসাব করুন।
- যে উত্তরটি আসবে, শুধু সেই উত্তরটি Enter Captcha ঘরে লিখুন। (যেমন ১ × ৫ = ? হলে ঘরে লিখবেন ৫)
- ছবিটি অস্পষ্ট লাগলে বা অঙ্কটি ঠিকভাবে পড়তে না পারলে Refresh বোতামে চাপুন। তখন একটি নতুন ক্যাপচা ছবি আসবে।
- নতুন ছবির অঙ্কটি আগের মতোই সমাধান করে উত্তরটি লিখুন।
- সবশেষে Submit বোতামে চাপুন।
ব্যস! এবার আপনার মোবাইল নম্বর ও নতুন পাসওয়ার্ড দিয়ে বাংলার ভূমি ওয়েবসাইটে লগইন করুন।
মনে রাখবেন: যে মোবাইল নম্বর দিয়ে অ্যাকাউন্ট খোলা হয়েছে, সেই নম্বরই ব্যবহার করতে হবে।
বাংলার ভূমি লগইন সমস্যার সমাধান: কোন সমস্যায় কী করবেন
লগইন করতে গিয়ে আটকে যাওয়া স্বাভাবিক। নিচে বাংলার ভূমি পোর্টালে লগইন সংক্রান্ত সাধারণ সমস্যাগুলো এবং সেগুলোর সমাধান নিচের তালিকাতে দেওয়া হলো। যাতে আপনি নিজেই সমস্যাটি চিহ্নিত করে দ্রুত সমাধান করতে পারেন।
| সমস্যা | কেন হচ্ছে | কী করবেন |
|---|---|---|
| OTP আসছে না | মোবাইল নম্বর বদলে গেছে, নেটওয়ার্ক দুর্বল, বা SMS আসতে দেরি হচ্ছে | ২-৩ মিনিট অপেক্ষা করুন। তারপর আবার Get OTP চাপুন। ফোনের SMS ফিল্টার/ব্লকড ফোল্ডারও চেক করুন। |
| ক্যাপচা ভুল বলছে | ক্যাপচার ছবি বা অক্ষর ঠিকভাবে পড়া যায়নি | Refresh চেপে নতুন ক্যাপচা নিন। ছবিতে দেখানো অঙ্কটি মন দিয়ে হিসাব করে উত্তর লিখুন। |
| পাসওয়ার্ড ঠিক, তবু ঢুকছে না | লগইনের সময় ভুল বোতাম/ইউজার টাইপ বাছা হয়েছে | সাধারণ ব্যবহারকারী হলে Citizens এবং সরকারি কর্মী হলে Departmental Users ঠিকভাবে বাছুন। |
| পাসওয়ার্ড কাজ করছে না | পাসওয়ার্ডের মেয়াদ (প্রতি ৩০ দিনে পরিবর্তন) পার হয়ে গেছে | Forget Password এ গিয়ে নতুন পাসওয়ার্ড রিসেট করুন। |
| ওয়েবসাইট খুলছে না | একসঙ্গে অনেক ব্যবহারকারী ঢুকছেন বা সার্ভারে চাপ পড়েছে | কিছুক্ষণ পরে আবার চেষ্টা করুন। Chrome/Edge/Firefox-এর আপডেটেড ব্রাউজার বা ইনকগনিটো মোড ব্যবহার করুন। |
| কোন নম্বরে অ্যাকাউন্ট খোলা হয়েছিল মনে নেই | একাধিক মোবাইল নম্বর ব্যবহার করা হয়েছে | নিজের ব্যবহৃত সব নম্বর দিয়ে একে একে চেষ্টা করুন। তাতেও না হলে স্থানীয় ভূমি অফিস (BL&LRO)-এ যোগাযোগ করুন। |
বাংলার ভূমি পাসওয়ার্ড রিসেটের সময় OTP না এলে কী করবেন?
মোবাইল নম্বরটি ঠিক আছে কি না দেখুন: OTP শুধু সেই নম্বরেই আসবে, যে নম্বর দিয়ে আপনি বাংলার ভূমি অ্যাকাউন্ট খুলেছিলেন। ওই সিমটি চালু আছে কি না দেখুন। আর প্রথম ঘরে নম্বরটি ঠিকভাবে লিখেছেন কি না। ভুল ডিজিট বা অতিরিক্ত স্পেস আছে কি না মিলিয়ে নিন।
তাড়াহুড়ো করবেন না: বারবার Get OTP চাপবেন না। একবার চাপার পর অন্তত ২-৩ মিনিট অপেক্ষা করুন। বারবার চাপলে আগের OTP বাতিল হয়ে যেতে পারে।
মেসেজের অন্য ফোল্ডার দেখুন: অনেক ফোনে অচেনা নম্বরের মেসেজ আলাদা ফোল্ডারে (Spam/Blocked/Junk) জমা হয়। SMS অ্যাপের ওই ফোল্ডারগুলো একবার চেক করুন। ফোনে SMS ব্লকার অ্যাপ থাকলে সেটিও দেখুন।
নম্বর বদলে গেলে: পুরোনো নম্বরটি আর ব্যবহার না করলে নিজে নিজে পাসওয়ার্ড রিসেট হবে না। তখন নিজের এলাকার ভূমি ও ভূমি সংস্কার অফিস (BL&LRO)-এ গিয়ে নম্বর আপডেটের জন্য আবেদন করতে হবে। সাথে পরিচয়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যাবেন।
বাংলার ভূমির পাসওয়ার্ড নিরাপদ রাখার সহজ উপায়
১. সহজ পাসওয়ার্ড দেবেন না: নিজের নাম, জন্মদিন, মোবাইল নম্বর বা সাধারণ শব্দ (যেমন 123456) পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করবেন না। এ ধরনের পাসওয়ার্ড সহজেই অনুমান করা যায়।
২. শক্তিশালী পাসওয়ার্ড বানান: বড় ও ছোট হাতের অক্ষর, সংখ্যা এবং বিশেষ চিহ্ন (যেমন @, #, $) মিলিয়ে পাসওয়ার্ড তৈরি করুন (যেমন: Bhum!2025#Sk)। এভাবে মিশিয়ে দিলে পাসওয়ার্ড অনুমান করা কঠিন হয়।
৩. পাসওয়ার্ড কাউকে বলবেন না: আপনার পাসওয়ার্ড পরিবারের সদস্য বা বন্ধুকেও বলবেন না। বাংলার ভূমি ওয়েবসাইটে স্পষ্টভাবে লেখা আছে পাসওয়ার্ড গোপন রাখুন।
৪. OTP কারও সাথে শেয়ার করবেন না: কেউ ফোন করে বা মেসেজ করে OTP চাইলেও দেবেন না। সরকারি অফিস বা ওয়েবসাইট কখনোই ফোনে OTP সাধারণত চায় না। OTP দেওয়া মানে আপনার অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ অন্যকে দেওয়া।
৫. শুধু সরকারি ওয়েবসাইটে লগইন করুন: সবসময় banglarbhumi.gov.in এ লগইন করুন। একই নামের নকল ওয়েবসাইট থেকে সাবধান থাকুন। ব্রাউজারে অ্যাড্রেস বার দেখে নিশ্চিত হোন url সঠিক কি না।
৬. পাসওয়ার্ড সময় সময় বদলান: প্রতি ৩০ দিনে পাসওয়ার্ড পরিবর্তন করুন। পুরোনো পাসওয়ার্ড বারবার ব্যবহার করবেন না।
৭. পাবলিক ডিভাইসে সাবধান: সাইবার ক্যাফে বা অন্যের মোবাইলে লগইন করলে পরে অবশ্যই লগআউট করুন। আর ব্রাউজারে পাসওয়ার্ড সেভ করবেন না।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী (FAQs)
প্রশ্ন: বাংলার ভূমির পাসওয়ার্ড ভুলে গেলে কী করব?
উত্তর: লগইন বক্সের নিচে FORGET PASSWORD এ চাপুন। এরপর অ্যাকাউন্টে ব্যবহৃত মোবাইল নম্বর দিয়ে Get OTP নিন। OTP যাচাই করে নতুন পাসওয়ার্ড তৈরি করুন।
প্রশ্ন: বাংলার ভূমির লগইন ইউজারনেম কী?
উত্তর: আপনার রেজিস্ট্রেশনের মোবাইল নম্বরটিই ইউজারনেম। আলাদা কোনো আইডি মনে রাখতে হয় না।
প্রশ্ন: বাংলার ভূমির OTP কোন নম্বরে আসে?
উত্তর: অ্যাকাউন্ট খোলার সময় যে মোবাইল নম্বর দিয়েছিলেন, সেই নম্বরেই OTP আসে। নম্বরটি বন্ধ বা বদলে গেলে OTP আসবে না—তখন ভূমি অফিসে যোগাযোগ করতে হবে।
প্রশ্ন: বাংলার ভূমির পাসওয়ার্ড কি বারবার বদলানো যায়?
উত্তর: হ্যাঁ। নিরাপত্তার জন্য প্রতি ৩০ দিনে পাসওয়ার্ড বদলানো প্রয়োজন। লগইন পেজেও বিষয়টি লেখা থাকে।
প্রশ্ন: মোবাইল দিয়ে কি পাসওয়ার্ড রিসেট করা যায়?
উত্তর: হ্যাঁ। ফোনের ব্রাউজার দিয়েই বাংলার ভূমি পাসওয়ার্ড রিসেট করা যায়। কম্পিউটার লাগে না, শুধু ইন্টারনেট সংযোগ থাকলেই হবে।
শেষ কথা
বাংলার ভূমি পাসওয়ার্ড রিসেট করে অ্যাকাউন্টে লগইন করলে অনেক কাজই ঘরে বসে দেখে নিতে পারবেন। যেমন নিজের খতিয়ান ও প্লটের তথ্য, মৌজা ম্যাপ, অনলাইন মিউটেশনের স্ট্যাটাস, ই-পর্চা ডাউনলোড, খাজনা জমা এবং এমনকি অনলাইনে ঘরে বসে বিভিন্ন বিষয়ে অভিযোগ জানাতে পারেন। তাই অ্যাকাউন্টটি সচল রাখতে পাসওয়ার্ড রিসেট করে নিতে পারেন। এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন।
আমি তিন বছর ধরে পশ্চিমবঙ্গের জমি-জমা ও সরকারি প্রকল্প নিয়ে কাজ করছি। ভূমি পোর্টালের কাজগুলো নিজে দেখি, সরকারি নোটিস মিলিয়ে দেখি, তারপর সহজ ভাষায় লিখি। যাতে সাধারণ মানুষ নিজেই আবেদন করতে পারেন।






