Job Card Online Apply হয় কি? পঞ্চায়েতে আটকে গেলে করণীয়

Job Card Apply Online West Bengal: পঞ্চায়েতে আটকে গেলে CMO গ্রিভ্যান্স

অনেকেই খোঁজেন জব কার্ড অনলাইনে আবেদন করা যায় কি না। সোজা কথা, জব কার্ডের আবেদন হয় গ্রাম পঞ্চায়েতে ও জনকল্যাণ শিবিরে। তবে সেখানে বারবার গিয়েও কাজ না হলে CMO পোর্টালে অনলাইনে অভিযোগ জানানো যায়, এই পোস্টে সেটাই দেখানো হয়েছে।

আগে একটা কথা পরিষ্কার করে নেওয়া ভালো। জব কার্ডের আবেদন সাধারণত গ্রাম পঞ্চায়েতেই হয়। সেটা কীভাবে করবেন, তা জানতে পড়ুন জব কার্ড আবেদনের সম্পূর্ণ নিয়ম। কিন্তু সেখানে বারবার চেষ্টা করেও যদি সমস্যা না মেটে, তখন মুখ্যমন্ত্রীর দপ্তরের অনলাইন গ্রিভ্যান্স পোর্টালে অভিযোগ জানানো যায়। এই পোস্টে সেটাই ধাপে ধাপে দেখানো হয়েছে।

মনে রাখবেন: এটি সরাসরি আবেদন নয়, অভিযোগ জানানোর পথ। এতে জব কার্ড পাওয়া নিশ্চিত নয়। কিছু ব্যক্তির মতে এতে কাজ হয়েছে।

কখন এই পদ্ধতি বেছে নেবেন?

নিচের যেকোনো একটি আপনার ক্ষেত্রে মিললে এই পথ নিতে পারেন:

  • পঞ্চায়েত বা BDO অফিসে একাধিকবার আবেদন করেছেন।
  • জনকল্যাণ শিবিরে চেষ্টা করেও ফল পাননি।
  • আবেদনের পরেও কোনো উত্তর বা অগ্রগতি নেই।
যদি প্রথমবার আবেদন করছেন? তাহলে আগে জব কার্ড আবেদনের সাধারণ নিয়ম দেখে সেই অনুযায়ী গ্রাম পঞ্চায়েতে আবেদন করুন।

Job card এর জন্য CMO পোর্টালে অনলাইনে অভিযোগ জানানোর পদ্ধতি

প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে ভিজিট করুন অফিসিয়াল পোর্টাল। এটি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর অফিসের অফিসিয়াল পোর্টাল। তাই এখানে আবেদন করতে গিয়ে কোনো ভুয়া সাইটে প্রতারিত হওয়ার ভয় থাকবে না, এটি সম্পূর্ণ ফ্রি ও নিরাপদ।

ধাপ ১: "RAISE GRIEVANCE" সিলেক্ট করুন

সাইটে ঢুকে ডানদিকের উপরের কোণে "RAISE GRIEVANCE" অপশনে ক্লিক করুন।

পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রীর দফতরের ওয়েবসাইটে ডানদিকের উপরের কোণে "RAISE GRIEVANCE" বাটন ক্লিক করার নির্দেশিকা।

ধাপ ২: মোবাইল নম্বর দিয়ে ভেরিফিকেশন

এবার আপনার মোবাইল নম্বর এবং ক্যাপচা দিয়ে Continue to OTP তে ক্লিক করুন, তারপর ৬ সংখ্যার OTP দিয়ে Verify and Continue করুন।

পশ্চিমবঙ্গ সরকারের ওয়েবসাইটে মোবাইল নম্বর এবং ক্যাপচা দিয়ে OTP যাচাই করার দুই ধাপের পদ্ধতির নির্দেশিকা।

ধাপ ৩: এই ফর্মে কোথায় কী লিখবেন? (সম্পূর্ণ গাইড)

ফর্ম পূরণ করার সময় প্রতিটা ঘরে ঠিক কী লিখতে হবে তা নিচের টেবিলে সাজিয়ে দিলাম।

ফর্মের ঘর (Field)কী লিখবেনটিপস
Applicant Nameভোটার বা আধার কার্ড অনুযায়ী পুরো নাম লিখুনবানান হুবহু মেলান
Applicant Addressবাড়ির নম্বর, গ্রাম/শহর, গ্রাম পঞ্চায়েত, ব্লক, পিনকোড লিখুনব্লক ও পঞ্চায়েতের নাম এখানেও লিখে দিন
Districtনিজের জেলাড্রপডাউন থেকে সিলেক্ট করুন
Address Typeব্লক না কর্পোরেশনড্রপডাউন থেকে আপনি গ্রামে থাকলে Block এবং মিউনিসিপালিটি এলাকায় থাকলে Municipality সিলেক্ট করুন
Blockনিজের থানার নাম সিলেক্ট করুনBlock থেকে মহুকুমা সিলেক্ট করলে এখানে আপনার পঞ্চায়েতের নাম কিন্তু আসবে না।
Gram Panchayetনিজের পঞ্চায়েত সিলেক্ট করুননা জানলে অন্যের কাছে জেনে নিন
Sub-Divisionএটা অটোমেটিক চলে আসবেএখানে আপনার মহুকুমার নাম মিলিয়ে নিন
Police Stationআপনার থানা সিলেক্টসঠিক নাম বাছুন
Assembly Constituencyনিজের বিধানসভা কেন্দ্রভোটার কার্ডের পিছন সাইডে দেখতে পাবেন
Post Officeনিজের পোস্ট অফিস সিলেক্ট করুননিজের ঠিকানার সঙ্গে মেলান
Genderআপনি পুরুষ না মহিলা সিলেক্ট করুনপুরুষ বা মহিলা কোনটাই না হলে Other সিলেক্ট করুন
Ageআপনার বর্তমান বয়স লিখুন আধার কার্ড দেখে সঠিক বয়স দিন
Email IDথাকলে দিননা থাকলে ফাঁকা রাখুন
Alternate Contact No.থাকলে দিনপরিবারের অন্য কারও নম্বর দিতে পারেন
Social CategoryGenaral / SC / ST / OBCআপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য
Employment Statusআপনি কি বর্তমানে বেকার না অন্যকোনো কাজ করেনবেকার হলে unemployed এবং অন্য কাজ করলে Employed সিলেক্ট করুন
Grievance Detailsনিচের নমুনা অনুযায়ীকম করে ৩০ শব্দ লিখতে হবে

Job card পাওয়ার জন্য অভিযোগের বিবরণে (Grievance Details) যা লিখবেন:

স্যাম্পল টেক্সট: "আমি [আপনার নাম], [গ্রাম], [গ্রাম পঞ্চায়েত], [ব্লক], [জেলা] ঠিকানার স্থায়ী বাসিন্দা। আমার পরিবারের MGNREGA জব কার্ডের জন্য আমি [পঞ্চায়েত অফিস / BDO অফিস / জনকল্যাণ শিবির]-এ একাধিকবার আবেদন করার চেষ্টা করেছি, কিন্তু এখনও জব কার্ড পাইনি। আমার পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ, দ্রুত আমার জব কার্ড তৈরির ব্যবস্থা করা হোক।" 

ধাপ ৪: ডকুমেন্টস আপলোড করুন (ঐচ্ছিক)

আগে যখন পঞ্চায়েতে জব কার্ডের জন্য আবেদন করেছিলেন, তার কোনো প্রমাণ কাগজ থাকলে (যেমন আবেদনের রসিদ বা জমা দেওয়ার কপি) সেটি আপলোড করুন। না থাকলে এটি বাদ দিলেও চলবে।দিতে চাইলে Choose File বোতামে ক্লিক করুন।

  • ফাইল হতে হবে ছবি (jpg, jpeg, png) অথবা PDF ফরম্যাটে।
  • একটি ফাইলের সাইজ ২ MB এর মধ্যে হতে হবে।
  • সর্বোচ্চ ৫টি ফাইল আপলোড করতে পারবেন।

ধাপ ৫:  ফর্ম জমা দিন 

সব তথ্য দেখে সাবমিট করুন। জমা হলে একটি গ্রিভ্যান্স নম্বর পাবেন। নম্বরটি লিখে বা স্ক্রিনশট নিয়ে রাখুন, পরে কাজে লাগতে পারে।

পশ্চিমবঙ্গ সরকারের ওয়েবসাইটে অভিযোগ সফলভাবে জমা হওয়ার নিশ্চিতকরণ স্ক্রিন, যেখানে গ্রিভ্যান্স নম্বর, হেল্প ডেস্ক নম্বর এবং ইমেইল আইডি দেওয়া আছে।

CMO পোর্টালে অভিযোগের স্ট্যাটাস দেখার নিয়ম

জমা দেওয়ার পর অভিযোগের অবস্থা দেখতে চাইলে এই ধাপগুলো অনুসরণ করুন।

ধাপ ১: cmo.wb.gov.in খুলুন। উপরে বাঁদিকের কমলা মেনু আইকনে (≡) ক্লিক করুন।

ধাপ ২: মেনু খুলে গেলে Citizen Corner বক্সে Know Your Grievance এ ক্লিক করুন।

ধাপ ৩: যে মোবাইল নম্বর দিয়ে অভিযোগ জমা দিয়েছিলেন, সেটি দিয়ে যাচাই করুন। তারপর আপনার অভিযোগের অবস্থা দেখা যাবে।
CMO পোর্টালে মোবাইল নম্বর দিয়ে অভিযোগের স্ট্যাটাস দেখার পেজ

মনে রাখবেন: গ্রিভ্যান্স জমার পর স্ট্যাটাস আপডেট হতে ৩০-৪৫ মিনিট লাগতে পারে। এর মধ্যে "No Grievance Found" দেখালে ঘাবড়াবেন না, আর একই অভিযোগ বারবার জমা দেবেন না।

অভিযোগ জমার পর কী হতে পারে?

Grievance জমা দেওয়ার পর সাধারণত কী কী ঘটতে পারে, নিচে দেখুন। প্রক্রিয়া সবার ক্ষেত্রে এক নাও হতে পারে।

সময়কী ঘটবে
কয়েক দিনের মধ্যেযাচাইয়ের জন্য CMO অফিস থেকে ফোন আসতে পারে
ফোনের পরপ্রয়োজন হলে BDO অফিস থেকে যোগাযোগ করা হতে পারে
KYC-র সময়নির্দেশ অনুযায়ী নথি নিয়ে গ্রাম পঞ্চায়েত অফিসে KYC করতে হতে পারে
যাচাই শেষেযোগ্য হলে এবং নিয়ম মেনে জব কার্ড তৈরি ও দেওয়া হতে পারে

মনে রাখবেন: উল্লিখিত সময়সীমা ও প্রক্রিয়া সবার ক্ষেত্রে এক নাও হতে পারে। আবেদন জমা দেওয়ার পর সংশ্লিষ্ট দপ্তরের নির্দেশ অনুসরণ করুন।

এক ব্যক্তির অভিজ্ঞতা

এক ব্যক্তি জানিয়েছেন, তিনি প্রায় দেড় বছর পঞ্চায়েত ও BDO অফিসে ঘুরেও জব কার্ড পাননি। পরে এই পথে অভিযোগ জানানোর কিছুদিনের মধ্যে CMO অফিস থেকে ফোন আসে, এরপর BDO অফিসের যোগাযোগ ও পঞ্চায়েতে KYC মাধ্যমে তিনি কার্ড পান। এটি একজনের ব্যক্তিগত অভিজ্ঞতা, সবার ক্ষেত্রে একই ফল হবে এমন কিন্তু নয়।

পশ্চিমবঙ্গ সরকারের সিটিজেন গ্রিভ্যান্স ট্র্যাকিং পোর্টালে অভিযোগের বর্তমান অবস্থা (Status) দেখার স্ক্রিন, যেখানে অভিযোগ নম্বর, জমা দেওয়ার তারিখ এবং বর্তমান স্ট্যাটাস 'New' হিসেবে দেখানো হয়েছে।

গুরুত্বপূর্ণ সতর্কতা

এই লেখায় দেওয়া তথ্য ব্যক্তিগত অভিজ্ঞতা ও সাধারণ তথ্যের ভিত্তিতে তৈরি। এটি কোনও আইনি পরামর্শ নয়।

সরকারি নিয়ম: MGNREGA-র নিয়মকানুন ও সরকারি প্রক্রিয়া সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে। তাই জব কার্ডের জন্য আবেদন করার আগে স্থানীয় গ্রাম পঞ্চায়েত বা BDO অফিস থেকে সর্বশেষ তথ্য যাচাই করে নিন।

অভিযোগের ফলাফল: এই পদ্ধতিতে অভিযোগ জানালেই জব কার্ড পাওয়া নিশ্চিত নয়। অভিযোগ গ্রহণ, যাচাই ও জব কার্ড প্রদানের বিষয়টি প্রযোজ্য নিয়ম এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।

কোনও টাকা দেবেন না: জব কার্ড তৈরির জন্য কেউ অবৈধভাবে টাকা চাইলে সংশ্লিষ্ট BDO অফিসে অভিযোগ জানান। প্রয়োজন হলে উপযুক্ত কর্তৃপক্ষের সাহায্য নিন।

সঠিক তথ্য দিন: ফর্মে সর্বদা সঠিক ও সত্য তথ্য প্রদান করুন। জেনেশুনে মিথ্যা তথ্য দিলে প্রযোজ্য আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে।

Job Card Apply সম্পর্কে জিজ্ঞাসিত প্রশ্নাবলী 

প্রশ্ন: CMO পোর্টালে অভিযোগ জানাতে কি টাকা লাগে?

উত্তর: না, সম্পূর্ণ বিনামূল্যে। cmo.wb.gov.in পোর্টালে অভিযোগ জানাতে কোনো খরচ হয় না। জব কার্ডের জন্য কেউ টাকা চাইলে সেটি অবৈধ, তাই কাউকে টাকা দেবেন না। এমন কিছু ঘটলে সংশ্লিষ্ট BDO অফিসে লিখিতভাবে জানান এবং প্রয়োজনে উপযুক্ত কর্তৃপক্ষের সাহায্য নিন। পোর্টালে অভিযোগ জমার সময় কোনো ফি দিতে হয় না। নিশ্চিত হতে পোর্টালের নির্দেশিকাও একবার দেখে নিতে পারেন।

প্রশ্ন: জব কার্ডের জন্য কোন কোন নথি লাগতে পারে?

উত্তর: সাধারণত আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক পাসবুকের কপি এবং পাসপোর্ট সাইজ ছবি লাগতে পারে। অভিযোগ জমার সময় নথি আপলোড করতে নাও করতে পারে, তবে KYC-র সময় গ্রাম পঞ্চায়েত অফিসে এগুলো নিয়ে যেতে হতে পারে। কোন নথি লাগবে তা সংশ্লিষ্ট অফিসের নির্দেশ অনুযায়ী আগে জেনে নিন। সব নথির আসল ও ফটোকপি গুছিয়ে রাখলে সুবিধা হয়।

প্রশ্ন: অভিযোগ করলে কতদিনে জব কার্ড পাব?

উত্তর: জব কার্ড কতদিনে পাবেন, তা নিশ্চিত করে বলা যায় না। যাচাই, সংশ্লিষ্ট দপ্তরের প্রক্রিয়া ও নথির ওপর সময় নির্ভর করে। কিছু ক্ষেত্রে কয়েক দিনের মধ্যে CMO অফিস থেকে ফোন আসতে পারে। তাই ধৈর্য ধরুন, গ্রিভ্যান্স নম্বর দিয়ে নিয়মিত স্ট্যাটাস দেখুন এবং ফোন এলে সঠিক তথ্য দিন। অচেনা কাউকে OTP বা ব্যক্তিগত তথ্য দেবেন না।

প্রশ্ন: বাড়িতে ইন্টারনেট না থাকলে কীভাবে অভিযোগ করব?

উত্তর: কাছের সাইবার ক্যাফে বা পরিচিত কারও স্মার্টফোন ব্যবহার করে অভিযোগ জানাতে পারেন। ফর্মে নিজের সঠিক মোবাইল নম্বর দিন, কারণ OTP ও পরবর্তী ফোন ওই নম্বরেই আসবে। OTP কাউকে বলবেন না, এমনকি সাহায্যকারীকেও নয়। জমা হলে গ্রিভ্যান্স নম্বরটি খাতায় লিখে বা স্ক্রিনশট নিয়ে রাখুন। এতে পরে স্ট্যাটাস দেখতে খুব সুবিধা হবে এবং সমস্যাও কম হবে।

প্রশ্ন: আগে ব্লক অফিসে আবেদন করেও কার্ড না পেলে কী করব?

উত্তর: আগে পুরোনো আবেদনের অবস্থা যাচাই করুন, অর্থাৎ পঞ্চায়েত বা BDO অফিসে কবে আবেদন করেছিলেন তা মনে রাখুন। তারপরও সমাধান না হলে CMO পোর্টালে অভিযোগ জানান। অভিযোগের বিবরণে কোথায় ও কবে আবেদন করেছিলেন, সেই তথ্য স্পষ্ট করে উল্লেখ করুন। এতে বিষয়টি যাচাই করা সহজ হয়। সম্ভব হলে আগের আবেদনের রসিদ বা রেফারেন্স নম্বরও হাতের কাছে রাখুন।

প্রশ্ন: একটি পরিবারে কয়টি জব কার্ড পাওয়া যায়?

উত্তর: MGNREGA-র নিয়মে একটি গ্রামীণ পরিবারের জন্য একটি জব কার্ড তৈরি হয়। সেই কার্ডে পরিবারের যোগ্য প্রাপ্তবয়স্ক সদস্যদের নাম যুক্ত করা যায়। অর্থাৎ প্রত্যেক সদস্যের জন্য আলাদা কার্ড লাগে না। সদস্য যোগ বা বাদ দেওয়ার প্রয়োজন হলে গ্রাম পঞ্চায়েত অফিসে যোগাযোগ করে সঠিক নিয়ম জেনে নিন। নিয়ম সময়ের সঙ্গে বা এলাকাভেদে সামান্য আলাদা হতে পারে।

প্রশ্ন: অভিযোগ জানানোর পর স্ট্যাটাস কীভাবে দেখব?

উত্তর: প্রথমে cmo.wb.gov.in পোর্টালে গিয়ে বাম দিকে থাকা মেনু আইনে ক্লিক করুন। তারপর মেনু খুলে গেলে Citizen Corner বক্সে থাকা Know your Grievance অপশনে ক্লিক করে অভিযোগের অবস্থা দেখুন। পোর্টালের অপশনের নাম বদলাতে পারে, তাই হোমপেজে স্ট্যাটাস বা অভিযোগ ট্র্যাকিংয়ের অপশন খুঁজে নিন। কার্ড তৈরি হয়েছে কি না জানতে সরকারি MGNREGA পোর্টালে জব কার্ড লিস্টেও নিজের নাম খুঁজে দেখতে পারেন। বিস্তারিত ধাপের জন্য আমাদের স্ট্যাটাস চেক গাইড দেখুন।

প্রশ্ন: জব কার্ড পেলে কী সুবিধা পাওয়া যায়?

উত্তর: জব কার্ড থাকলে MGNREGA প্রকল্পে কাজ চাওয়ার সুযোগ পাওয়া যায়। যোগ্য গ্রামীণ পরিবার নিয়ম অনুযায়ী এক অর্থবর্ষে সর্বোচ্চ ১২৫ দিনের মজুরিভিত্তিক কাজের নিশ্চয়তা পায়। মনে রাখবেন, কার্ড থাকলেই কাজ স্বয়ংক্রিয়ভাবে মেলে না। কাজ পাওয়া, মজুরির হার (৩০০ টাকা) ও অন্যান্য সুবিধা প্রযোজ্য সরকারি নিয়মের ওপর নির্ভর করে, তাই সর্বশেষ তথ্যের জন্য পঞ্চায়েত বা BDO অফিসে খোঁজ নিন।

শেষ কথা

জব কার্ডের আবেদন সরাসরি অনলাইনে হয় না, এটা হয় গ্রাম পঞ্চায়েতে। কিন্তু পঞ্চায়েত বা BDO অফিসে বারবার গিয়েও কাজ না হলে CMO পোর্টালে অনলাইনে অভিযোগ জানানো একটি বিকল্প পথ। কিছু ব্যবহারকারীর অভিজ্ঞতায় এতে কাজ হয়েছে, তবে ফল সবার ক্ষেত্রে এক হবে এমন নিশ্চয়তা নেই।

অভিযোগ জমার সময় ঠিকঠাক তথ্য দিন, আর গ্রিভ্যান্স নম্বরটি লিখে বা স্ক্রিনশট নিয়ে রাখুন। তারপর আর কার্ড তৈরি হলে জব কার্ড লিস্টে নাম আছে কি না তা যাচাই করুন। আপনার কোনো অভিজ্ঞতা থাকলে কমেন্টে জানান। পোস্টটি কাজে লাগলে পরিচিতদের সঙ্গে শেয়ার করতে পারেন।

আরও পড়ুন
মনে রাখবেন: Digital Bhumi একটি তথ্যভিত্তিক ওয়েবসাইট। এটি কোনও সরকারি ওয়েবসাইট নয় এবং সরকারি দপ্তরের সঙ্গে সরাসরি যুক্ত নয়।
Digital Bhumi
Ali Ahmed

আমি তিন বছর ধরে পশ্চিমবঙ্গের জমি-জমা ও সরকারি প্রকল্প নিয়ে কাজ করছি। ভূমি পোর্টালের কাজগুলো নিজে দেখি, সরকারি নোটিস মিলিয়ে দেখি, তারপর সহজ ভাষায় লিখি। যাতে সাধারণ মানুষ নিজেই আবেদন করতে পারেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url