West Bengal Job Card 2026: আবেদন, List ও Download করার নিয়ম

West Bengal Job Card 2026 আবেদন, Job Card List ও Download করার নিয়ম
West Bengal Job Card 2026 কীভাবে আবেদন করবেন, Job Card List-এ নাম দেখবেন এবং Job Card Download করবেন তা জানুন।

আমার কাছে প্রায় প্রতি মাসেই কেউ না কেউ এসে জিজ্ঞেস করেন “দাদা, Job Card অনলাইনে করা যায়?” উত্তরটা একদম সহজ, নতুন Job Card করার জন্য পশ্চিমবঙ্গে সাধারণ নাগরিকের সরাসরি Online Apply করার নির্দিষ্ট ব্যবস্থা নেই। Job Card এর জন্য সাধারণত গ্রাম পঞ্চায়েত অফিসে আবেদন করতে হয়।

অনেকে মনে করেন, সরকারি ওয়েবসাইটে গিয়ে একটি ফর্ম Fill Up করলেই Job Card হয়ে যাবে। কিন্তু বিষয়টি তেমন নয়।

তাই আপনি যদি নতুন West Bengal Job Card বানাতে চান, নিজের Job Card আছে কি না দেখতে চান, Job Card Number search করতে চান, Job Card List দেখতে চান, পুরনো কার্ড হারিয়ে ফেলেন, অথবা নিজের তথ্য যাচাই করতে চান তাহলে এই পোস্টটি আপনার জন্য।

বিষয় বিস্তারিত
প্রকল্পের নাম MGNREGA (পশ্চিমবঙ্গ Job Card)
অফিসিয়াল পোর্টাল nrega.nic.in
আবেদনের ফর্ম Form 1
আবেদনের জায়গা Gram Panchayat / BDO অফিস / দুয়ারে সরকার ক্যাম্প
লক্ষ্য গোষ্ঠী পশ্চিমবঙ্গের গ্রামীণ পরিবার

West Bengal Job Card কী?

এটা MGNREGA প্রকল্পের অধীনে একটা নিবন্ধন কার্ড। সহজ কথায়, এই কার্ড থাকলে গ্রামের একটা পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যরা সরকারি কাজের জন্য আবেদন করতে পারেন। কাজ করলে মজুরি সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে।

কার্ডে পরিবারের সদস্যদের নাম, বয়স, আর কোন কোন দিন কাজ করেছেন তার হিসাব লেখা থাকে। প্রতিটা কার্ডের আলাদা নম্বর থাকে। পরে ওই নম্বর দিয়েই অনলাইনে সব তথ্য দেখা যায়।

Job Card Apply করার যোগ্যতা ও ডকুমেন্টসের তালিকা

আবেদনের যোগ্যতা

শহরের বাসিন্দারা এই কার্ড পাবেন না। এটা শুধু গ্রামীণ পরিবারের জন্য।
  • বয়স ১৮ বছর বা তার বেশি হতে হবে।
  • গ্রামীণ এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • অদক্ষ কায়িক শ্রমের কাজ করতে রাজি থাকতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট

আমার পরামর্শ সব কাগজের দুই কপি করে জেরক্স নিয়ে যাবেন। পঞ্চায়েতে গেলে সাধারণত এই কাগজগুলো চায়:
  • আধার কার্ডের জেরক্স।
  • ভোটার কার্ডের জেরক্স।
  • আধার লিঙ্কড যুক্ত ব্যাংক পাসবুকের প্রথম পাতার জেরক্স।
  • রেশন কার্ডের জেরক্স।
  • দুই কপি পাসপোর্ট সাইজ ছবি।

পশ্চিমবঙ্গে Job Card Apply 2026 এ কীভাবে করবেন?

পশ্চিমবঙ্গে Job Card Online Apply করার জন্য বর্তমানে কোনও সাধারণ অনলাইন আবেদন পদ্ধতি নেই। তাই Job Card এর জন্য আবেদন করতে হলে আপনার এলাকার গ্রাম পঞ্চায়েত অফিসে যোগাযোগ করতে হবে। প্রয়োজন অনুযায়ী BDO অফিস অথবা সরকারি উদ্যোগে আয়োজিত দুয়ারে সরকার ক্যাম্প থেকেও MGNREGA Job Card সংক্রান্ত পরিষেবা সম্পর্কে সহায়তা নেওয়া যেতে পারে।

ফর্ম সংগ্রহ করুন

নিজের এলাকার গ্রাম পঞ্চায়েত অফিস থেকে Form 1 (নতুন জব কার্ডের আবেদনপত্র) সংগ্রহ করুন। ফর্মে পরিবারের সদস্যদের নাম, বয়স, লিঙ্গ, ভোটার আইডি নম্বর ও আধার নম্বর ঠিকভাবে লিখুন।

ডকুমেন্টসের জেরক্স দিন

আবেদনপত্রের সঙ্গে পরিবারের সদস্যদের প্রয়োজনীয় নথির জেরক্স জমা দিন। যেমন-

  • আধার কার্ডের জেরক্স
  • ভোটার আইডি (EPIC) কার্ডের জেরক্স
  • ব্যাংক অ্যাকাউন্টের প্রথম পাতার জেরক্স
  • পাসপোর্ট সাইজের ছবি

ফর্ম জমা দিন

সব তথ্য ঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ ফর্মটি গ্রাম পঞ্চায়েত অফিসে জমা দিন। ফর্ম জমা দেওয়ার সময় অবশ্যই একটি জমা দেওয়ার রসিদ (Acknowledgement Receipt) নিয়ে রাখুন।

যাচাই ও জব কার্ড

আবেদন জমা দেওয়ার পর পঞ্চায়েত কর্তৃপক্ষ আপনার দেওয়া তথ্য ও নথি যাচাই করবে। যাচাই শেষ হলে নিয়ম অনুযায়ী জব কার্ড তৈরি করে দেওয়া হবে।

পশ্চিমবঙ্গে Job Card List ও Number Search কীভাবে করবেন? অর্থাৎ জব কার্ডের তালিকায় নিজের নাম কীভাবে দেখবেন?

প্রথমে পশ্চিমবঙ্গের অফিসিয়াল Viksit Bharat Garantee for Rozgar Ajeevika Mission Gramin পোর্টালে যান।

MIS Report অপশন খুঁজুন

পোর্টালে ঢোকার পর Dashboard-এ কয়েকটি অপশন দেখতে পাবেন। যেমন Live Daily Attendance, Scheme At a Glance, MIS Report, View Attendance Report। Job Card সংক্রান্ত তথ্যের জন্য "MIS Report" অপশনে ক্লিক করুন।

MGNREGA পোর্টালের Dashboard-এ MIS Report অপশন

গাণিতিক Captcha পূরণ করুন

একটি সাধারণ গাণিতিক Captcha আসবে (যেমন: "26 - 23 = ?")। সঠিক উত্তর বসিয়ে "Verify Code" বাটনে ক্লিক করুন।

MGNREGA MIS Report-এ Captcha পূরণ করে Verify Code করার স্ক্রিনশট

Financial Year ও State বেছে নিন

Financial Year-এ বর্তমান বছর (যেমন 2026-2027) সিলেক্ট করুন। State Name-এ  আপনার রাজ্য সিলেক্ট করুন (যেমন -"WEST BENGAL" বেছে নিন)।

MIS Report-এ Financial Year 2026-2027 ও State WEST BENGAL নির্বাচন

রিপোর্ট ক্যাটাগরি খুঁজুন

"R1. Beneficiary Detail" সেকশনে ক্লিক করুন। এর ভিতরে "1. Job Card Related Reports" থেকে "Category Wise Household/Workers"-এ ক্লিক করুন

R1 Beneficiary Detail-এ Job Card Related Reports ও Category Wise Household/Workers

জেলা বেছে নিন

একটি টেবিল খুলবে যেখানে West Bengal-এর প্রতিটি জেলার নাম এবং সেই জেলা গুলির মোট কত জব কার্ড apply করা হয়েছে, কত isue করা হয়েছে তার সংখ্যা দেখা যাবে। এখান থেকে নিজের জেলার নামে ক্লিক করুন।

ব্লক বেছে নিন

জেলায় ক্লিক করার পর সেই জেলার সব ব্লকের তালিকা আসবে। নিজের ব্লকের নামে ক্লিক করুন।

পঞ্চায়েত বেছে নিন

ব্লকে ক্লিক করার পর সেই ব্লকের সব Gram Panchayat এর তালিকা আসবে। নিজের Gram Panchayat-এর নামে ক্লিক করুন।

Job Card এর তালিকা দেখুন

পঞ্চায়েত বেছে নেওয়ার পর পুরো তালিকা খুলে যাবে। এখানেই আপনার নাম বা আপনার পরিবারের সদস্যের নাম খুঁজতে হবে।

তালিকায় হাজার হাজার নাম থাকে। দ্রুত নিজের নাম খুঁজতে, ব্রাউজারের Find/Search ফিচার ব্যবহার করুন। মোবাইলের ক্ষেত্রে ব্রাউজারের ডানদিকে উপরে থাকা তিনটি ডট (⋮) মেনুতে ক্লিক করে "Find in page" অপশন বেছে নিন, আর কম্পিউটার বা ল্যাপটপে হলে "Ctrl+F" প্রেস করে নিজের নাম লিখে সার্চ করুন।

নাম খুঁজে পাওয়ার পর তার পাশের Job Card নম্বরে ক্লিক করলে সেই কার্ডের সম্পূর্ণ বিস্তারিত তথ্য দেখা যাবে। 

Job Card এর তালিকায় নাম ও নম্বরের রঙের মানে কী?

তালিকায় নাম ও Job Card Number বিভিন্ন রঙে দেখানো হয়, যার আলাদা আলাদা অর্থ আছে:

রঙ অর্থ
সবুজ (Green) Job Card-এ ছবি ও কাজের রেকর্ড দুটোই আছে
ধূসর (Gray) Job Card-এ ছবি আছে, কিন্তু কাজের রেকর্ড নেই
হলুদ/কমলা (Sunflower) Job Card-এ ছবি নেই, কিন্তু কাজের রেকর্ড আছে
লাল (Red) Job Card-এ ছবি নেই এবং কাজের রেকর্ডও নেই

এছাড়া, Job Card Number-এর পাশে স্টার চিহ্ন (*) থাকলে বুঝতে হবে সেই Job Card ডিলিট বা বাতিল করা হয়েছে। Status কলামে "ACTIVE" লেখা থাকলে সেই Job Card বর্তমানে সক্রিয় আছে বলে বোঝায়, ফাঁকা থাকলে সেটি নিষ্ক্রিয় বা নতুন অবস্থায় আছে।

PDF আকারে Job Card Download করার নিয়ম

তালিকা থেকে নিজের Job Card Number এ ক্লিক করলে "Interim Gramin Rozgar Guarantee Card" নামে একটি পেজ খুলবে, যেখানে কার্ডের সম্পূর্ণ তথ্য দেখা যাবে। এই পেজটি PDF আকারে ডাউনলোড করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

ধাপ ১: ব্রাউজারের মেনু খুলুন

পেজটি খোলা অবস্থায় ব্রাউজারের উপরে ডানদিকে থাকা তিনটি ডট (⋮) মেনুতে ক্লিক করুন।

ধাপ ২: Share অপশনে যান

মেনু থেকে "Share" বা "Share link" অপশনে ক্লিক করুন।

ধাপ ৩: Print বেছে নিন

Share মেনু খুললে সেখানে "Print" অপশনে ক্লিক করুন।

ধাপ ৪: তিন ডট মেনু থেকে "Save as PDF" বেছে নিন

Print Preview পেজ খুললে উপরে ডানদিকে থাকা তিনটি ডট (⋮) মেনুতে আবার ক্লিক করুন এবং তালিকা থেকে "Save as PDF" ক্লিক করলে ফাইলটি PDF আকারে আপনার ফোনে সেভ হয়ে যাবে।

অনলাইনে ডাউনলোড করা Job Card এ কী কী তথ্য থাকে

ডাউনলোড করা কার্ডে দুই ভাগে তথ্য থাকে।

প্রথম ভাগে: পরিবার প্রধানের নাম ও ছবি, বাবার বা স্বামীর নাম, গ্রাম, পঞ্চায়েত, ব্লক, জেলা, রাজ্য, সামাজিক শ্রেণি, Family ID, EPIC নম্বর, BPL স্ট্যাটাস আর নিবন্ধনের তারিখ।

দ্বিতীয় ভাগে: পরিবারের কর্মক্ষম সদস্যদের নাম, বয়স, লিঙ্গ, e-KYC হয়েছে কি না, ব্যাংক বা পোস্ট অফিসের নাম আর ছবি।

এই দ্বিতীয় ভাগটা ভালো করে দেখুন। কারও e-KYC-তে No থাকলে তার টাকা আসতে দেরি হতে পারে। যাদের e-KYC এখনও হয়নি, তাদের দ্রুত নিজের Panchayat অফিসে গিয়ে KYC সম্পন্ন করে নেওয়া উচিত।

যেসব প্রশ্ন সবাই বেশি করেন

প্রশ্ন: অনলাইনে কি সরাসরি West Bengal Job Card-এর জন্য আবেদন করা যায়?

উত্তর: বর্তমানে পশ্চিমবঙ্গে নতুন Job Card ইস্যুর জন্য সাধারণ নাগরিকের সরাসরি Online Apply করার নির্দিষ্ট সরকারি ব্যবস্থা নেই। Job Card-এর জন্য Gram Panchayat Office বা BDO Office-এ আবেদন করতে হয়। আবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথ্য যাচাই করে Job Card ইস্যু করে। সরকারি নিয়ম অনুযায়ী, আবেদন যাচাইয়ের পর যোগ্য পরিবারের Job Card ১৫ দিনের মধ্যে ইস্যু করার বিধান রয়েছে।

প্রশ্ন: Panchayat Job Card লিস্টে নাম না থাকলে করণীয় কী?

উত্তর: Job Card তালিকায় নাম না থাকলে প্রথমে আপনার Gram Panchayat অফিসে গিয়ে Job Card-এর রেকর্ড ও আবেদনের বর্তমান অবস্থা যাচাই করুন। আগে আবেদন করে থাকলে আবেদন বা জমা দেওয়ার প্রমাণ সঙ্গে নিয়ে যান। কোনো তথ্য বা নথিতে সমস্যা থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী তা সংশোধন করুন। প্রয়োজন হলে নতুন করে Job Card-এর জন্য আবেদন করতে পারেন। Gram Panchayat থেকে সমস্যার সমাধান না হলে BDO অফিসে যোগাযোগ করতে পারেন।

প্রশ্ন: Job Card Number কীভাবে সার্চ করব?

উত্তর: Job Card List ও Number জানতে সরকারি Viksit Bharat G-RAM-G পোর্টালে যান। MIS Report নির্বাচন করে Captcha পূরণ করুন। এরপর Financial Year ও WEST BENGAL নির্বাচন করুন। R1. Beneficiary Detail → Job Card Related Reports → Category Wise Household/Workers-এ যান। তারপর জেলা, Block ও Gram Panchayat নির্বাচন করে তালিকায় নিজের নাম খুঁজুন। নামের পাশে Job Card Number দেখা যাবে।

প্রশ্ন: West Bengal Job Card List কোথায় দেখব?

উত্তর: West Bengal Job Card List দেখতে সরকারি Viksit Bharat G-RAM-G পোর্টালের MIS Report ব্যবহার করুন। সেখানে WEST BENGAL → District → Block → Gram Panchayat নির্বাচন করে Job Card সংক্রান্ত রিপোর্টে নিজের নাম খুঁজে দেখতে পারবেন।

প্রশ্ন: Job Card হারিয়ে গেলে কী করবেন?

উত্তর: Job Card হারিয়ে গেলে আপনার Gram Panchayat অফিসে যোগাযোগ করে Duplicate Job Card-এর জন্য আবেদন করুন। সঙ্গে পরিচয়পত্র এবং Job Card-এর নম্বর জানা থাকলে সেটি দিন। পঞ্চায়েতের রেকর্ড যাচাই করার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রশ্ন: NREGA Job Card কী?

উত্তর: NREGA ও MGNREGA একই সরকারি কর্মসংস্থান প্রকল্পের নাম। তাই সাধারণভাবে NREGA Job Card বলতে MGNREGA Job Card-ই বোঝায়। এই Job Card-এর মাধ্যমে গ্রামীণ পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যরা প্রকল্পের অধীনে কাজের জন্য আবেদন করতে পারেন।

আমার শেষ পরামর্শ

West Bengal Job Card-এর আবেদন থেকে শুরু করে তালিকা দেখা, Job Card Number খোঁজা এবং PDF Download করা পর্যন্ত প্রয়োজনীয় তথ্য এই পোস্টে সহজ ভাষায় দেওয়া হয়েছে।

মনে রাখবেন, নতুন Job Card-এর আবেদন Gram Panchayat-এর মাধ্যমেই করতে হয়। আর Job Card-এর তালিকা ও অন্যান্য তথ্য সরকারি পোর্টাল থেকে দেখা যায়। কোনো সমস্যা হলে নিজের Gram Panchayat অফিসে যোগাযোগ করুন।

এই পোস্টটি আপনার কাজে লাগলে বা কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানান। আমরা যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করব।

Digital Bhumi
Ali Ahmed

আমি তিন বছর ধরে পশ্চিমবঙ্গের জমি-জমা ও সরকারি প্রকল্প নিয়ে কাজ করছি। ভূমি পোর্টালের কাজগুলো নিজে দেখি, সরকারি নোটিস মিলিয়ে দেখি, তারপর সহজ ভাষায় লিখি। যাতে সাধারণ মানুষ নিজেই আবেদন করতে পারেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url